শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃতের সংখ্যা বেড়ে ২৬

মসজিদে এসি বিস্ফোরণ: বাড়ছে মৃত্যু, স্বজনদের আহাজারি

সময় যত গড়াচ্ছে মৃত্যুর সংখ্যাও তত বাড়ছে। এ নিয়ে মোট ২৬ জনের মৃত্যু হলো।বিস্ফোরনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঁচ তলার বিশেষ ওয়ার্ডে যখন আহতদের চিকিৎসা চলছে তখন নিচতলায় স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে গোটা পরিবেশ।

আহতদের সবোর্চ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব। ঘটনা তদন্তে চারটি কমিটি গঠন করা হয়েছে।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন চিকিৎসাধীন রোগীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দগ্ধদের শরীরের ৫০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সবার শ্বাসনালী পুড়ে গেছে। কাজেই দগ্ধ হবার পরিমান কম হলেও, শ্বাসনালী পুড়ে যাওয়াটা গুরুতর। আমরা আপ্রাণ চেষ্টা করবো।’

এ ঘটনায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনও। রোববার রাতে মারা যান মসজিদের ইমাম।

শনিবার বিকেল পর্যন্ত ১২ জনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়। রাত ১০টা পর্যন্ত এক শিশুসহ ১০ জনের জানাজা শেষে দাফন করা হয়।
আহতদের দেখতে এসে সচিব আবদুল মান্নান জানান, আহতদের সবোর্চ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে ডাক্তারদের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের দেশে যতখানি চিকিৎসা দেয়া দরকার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে।’

ঘটনা তদন্তে কমিটি ঘোষণার কথা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। তারা জানান, তদন্তে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে তাদের দাফনের জন্য প্রত্যেককে ২০ হাজার করে টাকা দিব। এছাড়া আহতদেরও সহায়তা করা হবে। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের কাজ শুরু হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ‘এ ধরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনা কেন ঘটেছে সেটা খুব দ্রুত খুঁজে বের করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়