মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের চ্যাম্পিয়ন সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি

সাতক্ষীরার কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুন্দরবন ক্রিকেট একাডেমি।

কলারোয়া ক্রিকেট একাডেমি আয়োজিত ফাইনাল ম্যাচটি বুধবার (৮ জুন) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে শুরু হয়। খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ১২২ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে তানভির ৩৬ বলে ৫২ রান, নোমান ১২ বলে ২৪ রান, আসিফ ১০ বলে ১৮ রান করেন।

বোলিংয়ে সুন্দরবন ক্রিকেট একাডেমির পক্ষে অনি ২টি, রাসেল ৩টি উইকেট লাভ করেন।

১২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ১৩ ওভার ২ বল খেলে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করে জয়ের বন্দরে পৌছে যায়।

ফলে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ৫ উইকেটের জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দলের পক্ষে সাহাজাহান ২৬ বলে ৫০ রান, রাসেল ২৯ বলে ৩০ রান করেন।

বোলিংয়ে সাতক্ষীরার ক্রিকেট একাডেমির নোমান ৩টি, নিশিত ও লিটু ১টি করে উইকেট লাভ করেন।

ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ মনোনীত হন চ্যাম্পিয়ন দলের রাসেল।

ম্যাচটি পরিচালনা করেন নাজমুল হাসনাইন মিলন ও সাজু হালদার।

ধারাবিবরণিতে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও রুস্তম আলী।
স্কোরারের দায়িত্ব পালন করেন মুরাদ হোসেন। বোর্ড স্কোরারের দায়িত্ব পালন করেন জহির।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

এদিকে, খেলা শেষে ক্লেমন লটারি মাধ্যমে প্রথম পুরষ্কার বাইসাইকেল পান মুজিবর, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার গেঞ্জি পান সাগর ও আমিনুর।

অসংখ্য দর্শকের পাশাপাশি খেলা উপভোগ করেন ও পুরষ্কার বিতরণীতে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, সাংবাদিক হাবিবুর রহমান রনি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি