বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিএনপির কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের হামলা-পাল্টা হামলা, আহত ১২

যশোরের মণিরামপুরে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলাসহ দলের অস্থায়ী কার্যালয়ের আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৭ জুন-২০২২) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। দলের সাধারণ নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মঙ্গলবার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম মিজানুর রহমান ও খান শফিয়ার রহমানসহ দলের কতিপয় নেতা উপজেলার ভোজগাতী ইউনিয়নের ওয়ার্ড কমিটি করতে যায়। এ সময় স্থানীয় যুবদল নেতা জামির হোসেনের নেতৃত্বে একদল যুবক আয়েশা বেগম নামের এক নারী কর্মীর উপর হামলা করে। এ ঘটনার পর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম মিজানুর রহমান ঘটনাস্থল ত্যাগ করেন।
বিষয়টি থানা পর্যায়ে গড়ালে মুছা গ্রুপের সমর্থকরা ওইদিন জামির হোসেন, ইমরান, আরিফুল ইসলামের উপর হামলা করে। এতে যুবদল নেতা জামির হোসেনের পা ভেঙ্গে দেওয়াসহ ছাত্রদল নেতা আরিফুল ও ইমরান হোসেন আহত হয়। আহতদেরকে মণিরামপুর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেমে থেমে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে।
পরে মুছা গ্রুপের ইজাজুল ইসলাম ও মহিবুল আলম মামুনকে পিটিয়ে আহত করে শহীদ ইকবাল গ্রুপের সমর্থকেরা। মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব আবদুল হাইকে মুছা গ্রুপের সমর্থকেরা তল্লাশী করে এবং তাদের বাড়িতে ইট পাটকেল ছোঁড়ে।
এদিকে বুধবার (০৮ জুন-২০২২) দুপুরে শহীদ ইকবাল হোসেন গ্রুফের সমার্থক যুবদল নেতা ফরাদ হোসেন এবং ছাত্রদল নেতা সাজিদ হোসেনকে পৌর শহরের উত্তরমাথায় মারপিট করে গুরুতর আহত করে মুছা গ্রুপের সমার্থকরা। আহতরা মণিরামপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়- রাত ১১টার দিকে মুছা গ্রুপের কর্মী সমর্থকেরা বিএনপির নারকেল পট্টির অস্থায়ী কার্যালয়ের চেয়ার-টেবিল ও ফ্যান ভাংচুর করে। অবশ্য থানা বিএনপির আহ্বায়ক দলীয় কার্যালয় ভাংচুরের বিষয়টি অস্বীকার করে তিনি দাবী করেন, একদল দূর্বৃত্তরা চুরি করার উদ্দেশ্যে দরজা ভেঙ্গে কার্যালয়ের ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র চুরি করেছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত এসব ঘটনায় কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই আলম সিদ্দীকি।
দলের সিনিয়র নেতাদের গ্রুপিং-হামলা ও পাল্টা হামলার ঘটনার পর পৌর শহরসহ ইউনিয়ন পর্যায়ে দলের নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিলো।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা