শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতে মামলা তবু কলারোয়ায় অমিমাংসিত জমিতে রাতারাতি ঘর নির্মাণ!

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে আদালতের ফৌজদারি বিচারাধীন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বসতভিটার অ-মিমাংসিত ১০ শতক জমি রাতারাতি দখল করার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ও তার শ্যালক হিজলদী গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আমিরুল ইসলাম এক সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার বেলা ১১টার দিকে রাতারাতি দখলকৃত স্থানের নবনির্মিত ঘরের সামনেই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোন সহিংসতায় না জড়িয়ে তারা সাংবাদিকদের ডেকে দখলের প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তারা বলেন- হিজলদী মৌজার এস এ ৬৩৪ নং খতিয়ানের ৪৫৫৯ নং দাগের ২০ শতক জমির মধ্যে ১০ শতক জমি আমাদের প্রাপ্য।এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলতে বিধায় তা নিরসনে আমরা আদালতের আশ্রয় নিয়েছিলাম গত ২৯ মার্চ। যার পিটিশন মামলা নং ৫৪৮/২২(কলা), স্মারক নং ৮০৬। বিজ্ঞ আদালত উক্ত মামলা নিষ্পত্তির দিন ধার্য করেন ২৫ মে ২০২২। সেই তারিখে বাদি বিবাদী আদালতে হাজির হলেও বিচারক না থাকায় পরবর্তি তারিখ ধার্য করা হয় ০৮ আগস্ট ২০২২। এরই মধ্যে গত ১০ জুন বিকাল ৪টা হতে সারারাত ধরে বিবাদী পক্ষের সিরাজুল ইসলাম ও মফিজুল ইসলাম মিলে কতিপয় সন্ত্রাসীদের সহায়তা নিয়ে আদালতের বিচারাধীন পিটিশন মামলাকৃত বিরোধপূর্ণ জমি দখল করে ঘর বানিয়ে ফেলে। যাতে আমরা হতবাক হয়ে উক্ত স্থানের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দেখভাল করার দায়িত্বে থাকা কলারোয়া থানা পুলিশের এস আই আব্দুল্লাহ আল মামুনকে ঘটনার সময় অবগতি করলেও তিনি রাত প্রায় ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদের নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং ঘর ভেঙে নেওয়ার আদেশ দিয়ে স্থান ত্যাগ করেন।
তারপরও সারা রাত ধরে সেই ঘরের নির্মাণ কাজ শেষ করেন বিবাদীগন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ও আমিরুল ইসলাম কলারোয়া থানার অফিসার ইনচার্জ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন বলেন- আমিরুল ইসলাম উক্ত জমির বিষয়ে আমার পরিষদে একটি আবেদন করলে আমি পরিষদের সকল সদস্যদের নিয়ে একটি সিদ্ধান্ত গ্রহন করি। যেহেতু তাদের এজমালি সম্পত্তি তাই সবার জন্য সরকারি রাস্তার সুযোগ করে বন্টন করে দিই। যা এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তারা পরবর্তীতে পরিষদকে কিছু না জানিয়ে সাতক্ষীরা কোর্টে মামলা দায়ের করেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা