শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন কাজী ফিরোজ হাসান

সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান।

রবিবার (১৯ জুন) বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে চিঠিসহ দায়িত্বভার অর্পণ করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও সাতক্ষীরা পৌরসভার নির্বাহী মো. লিয়াকত আলী।

দায়িত্বভার গ্রহণের পরে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, কাউন্সিলর ও পৌরবাসীর পক্ষ থেকে পৌর মেয়র কাজী ফিরোজ হাসানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।

এসময় দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, ‘আমি সকলের সহযোগিতায় একটি নান্দনিক উন্নত মডেল পৌরসভা উপহার দিতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্য দিয়ে উন্নত নাগরিক সেবা দিতে সকলের সহযোগিতা, দোয়া ও আর্শিবাদ কামনা করেন তিনি।”

উল্লেখ্য যে, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪৬,০০.০০০০,০৩৬,২৭,০০৪.২২.৭৭০. নং প্রঞ্জাপন মূলে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩২ এর উপ ধারায় (১) (খ) মোতাবেক সাময়ীকভাবে বরখাস্ত করা হয়। একই আইনে ৩২ এর (২) নং- উপধারা অনুসারে সাময়ীকভাবে বরখাস্তের আদেশ প্রদান করা হয়েছে। মেয়রের অনুপস্থিতিতে মেয়রের প্যানেল থেকে জ্যোষ্ঠতার ক্রমাঅনুসারে মেয়রের দায়িত্ব প্যানেলের বিধান বিদ্যমান হওয়ায় সাতক্ষীরা পৌরসভার ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের উপর পৌর মেয়রের দায়িত্বভার প্রদান করা হয়েছে।

কাজী ফিরোজ হাসানের সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, সাতক্ষীরা পৌরসভার ১.২ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার ৫,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, সাতক্ষীরা পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরার বিশিষ্ট ঠিকাদার এম.এম মজনু, পৌরসভার হিসাব রক্ষক আকতার হোসেন তালুকদার, সাতক্ষীরা পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, পৌরসভার প্রধান সহকারি প্রশান্ত ব্যানার্জী, পৌরসভা কর্মচারী এসোসিয়েশনের মীর নাসের আলী, সাধারণ সম্পাদক সরোজ কুমার দে, আব্দুল আজিজসহ সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস