বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরন

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৩ টায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এস,ডি,এফ) আয়োজনে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে কলারোয়া তে কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্ত উপকার ভোগী পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড মোস্তফা লুংফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, আঞ্চলিক পরিচালক, এসডিএফ, যশোর অঞ্চল মোঃ হেদায়েত উল্লাহ, কলারোয়া কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম ও অফিসার ইন চার্জ মোঃ নাসির উদ্দীন মৃধা। আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান রবিউল হাসান,বেনজির হেলাল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার,উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন সহ এসডিএফের গ্রাম্য সদস্য বৃন্দ।

কলারোয়া ক্লাস্টারের ক্লাস্টার ইন চার্জ শাজাহান সিরাজ, মাহবুবুল আলম ও দুলাল কৃষ্ণ মজুমদার। কলারোয়াতে মোট উপকার ভোগী ২৯৭৬ জনের মধ্যে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানস্থলে দশজনের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় এবং সকলের মোবাইলে অর্থ প্রেরন করা হয়েছে।

প্রধান অতিথি বলেন, বর্তমান এসডিএফের পরিচালক এবং সাবেক সাতক্ষীরা জেলা প্রশাসক আঃ সামাদ কে ধন্যবাদ জানান এবং নারীদের জন্য স্বাস্থ্য সম্মত হাইজিনের ব্যাবস্থা করা। এসডিএফের আঞ্চলিক পরিচালক কলারোয়াতে কার্যক্রম তুলে ধরে বলেন, কলারোয়া উপজেলায় ৯৬ টি গ্রামে ৯৬ টি অফিস ঘর নির্মাণ, ৩৫ কিঃ মিঃ ইটের সলিং রাস্তা নির্মাণ, ২৫ টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট,,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ টি নারী বান্ধব শৌচাগার, ২৭০ মিঃ প্যালাসাইটিং,২৩০ টি গভীর নলকূপ স্থাপন, ৪৯৬ জন সহায়সম্বলহীনদের মাঝে ২৪,৮০,০০০/- এককালীন অনুদান প্রদান করা হয়েছে। এরধারাবাহিকতায় কলারোয়া তে আরও ১৪২১ জন অনুদান প্রাপ্তির জন্য প্রক্রিয়াধীন আছে। যা অচিরেই বাস্তবায়ন হবে বলে আশা ব্যাক্ত করেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম