রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিনে ৭০ স্কুলে জাতীয় শোক দিবস পালন

আউট অব স্কুল চিড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪, সাব কম্পোনেন্ট-২.৫)-এর শিখন কর্মসূচির আওতায় কলারোয়া উপজেলার উন্নয়ন পরিষদ (উপ) সংস্থা কর্তৃক পরিচালিত ৭০টি স্কুল এক যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে উন্নয়ন পরিষদ (উপ) সংস্থার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উন্নয়ন পরিষদ (উপ) সংস্থার পরিচালক আব্দুস সালাম সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
আনুষ্ঠানিকভাবে পুষ্পামাল্য অর্পণ করা হয়। এছাড়াও উন্নয়ন পরিষদ (উপ) সংস্থার পক্ষ থেকে প্রতিটি স্কুলে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা ও মিলাদ
মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য-সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) কর্তৃক চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি থেকে এই স্কুল পরিচালনা
করা হচ্ছে। এ উপজেলায় সুন্দর ও সুষ্ঠভাবে স্কুলগুলি পরিচালিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ