শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের কপোতাক্ষ নদে ডুবে নারীর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে কপোতাক্ষ নদে ডুবে মলি খাতুন (৩৫) নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে স্বজনরা ওই নারীর লাশ নদের পানিতে ভাসতে দেখেন। এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নদে হাঁস খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি।

জানাযায়, মলি খাতুন মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী গ্রামের আখিরুল ইসলামের স্ত্রী। মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজব আলী বলেন, কপোতাক্ষ পাড়ে বাড়ি হওয়ায় আমাদের অঞ্চলের নারীরা হাঁস পালন করেন। মলি খাতুনের ৩-৪টি হাঁস কদিন ধরে নিখোঁজ ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় নদের ওপারে হাঁস দেখতে পেয়ে পানি সাঁতরে হাঁস আনতে যান মলি খাতুন। পরে আর বাড়ি না ফেরায় রাতভর নদে তাঁর সন্ধান চলে। রাতে খবর পেয়ে রাজগঞ্জ ক্যাম্প থেকে পুলিশ আসে। কিন্তু ওই নারীকে পাওয়া যায়নি।

মেম্বর আজব আলী বলেন, শুক্রবার সকালে বাড়ির অদূরে গৃহবধূর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্বজনরা। কপোতাক্ষ নদে শেওলায় ভরা। ধারণা করা হচ্ছে, সাঁতরে যাওয়ার সময় শেওলায় আটকে ডুবে মলি খাতুনের মৃত্যু হয়েছে।

এদিকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে গৃহবধূর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা