শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিদেশে পাঠানোর নামে আত্মসাৎকৃত টাকা উদ্ধার করল জেলা পুলিশ

বিদেশে পাঠানোর নাম করে আত্মসাৎ করা ১ লাখ টাকা এক প্রতারকের কাছ থেকে উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিল সাতক্ষীরা জেলা পুলিশ।

রবিবার (৩০ অক্টোবর) বিকালে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পুলিশ সুপার কার্যালয়ে উক্ত টাকার মালিক আবুল হোসেনের কাছে হস্তান্তর করেন।

এর আগে ভুক্তভোগী আবুল হোসেনের সন্তানকে বিদেশ পাঠানোর নামে প্রতারক দেলোয়ার হোসেন গং তার কাছ মোট তিন লাখ ৬০ হাজার টাকা গ্রহন করেছে মর্মে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই প্রতারকের কাছ থেকে উক্ত টাকার মধ্যে এক লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেন।

জানা যায়, প্রতারকচক্রের হোতা দেলোয়ার হোসেনসহ তার সহযোগীরা পাটকেলঘাটা থানার ছোট কাশিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মিন্টু শেখকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখালে তিনি (আবুল হোসেন) তার নিজ বসত বাড়ি বন্ধক রেখে তিন লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন। এরপর বসতবাড়ি হারিয়ে আবুল হোসেন এক পর্যায়ে তার বাড়ির পাশে নিজ গোয়াল ঘরে বসবাস শুরু করেন। পরে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

একপর্যায়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেনের কাছে বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার জন্য পাঠান।

এরপর তিনি বিষয়টির সত্যতার পাওয়ার পর উক্ত প্রতারক দেলোয়ার হোসেনের কাছ ৩ লাখ ৬০ হাজার টাকার মধ্যে এক লাখ উদ্ধার করে পুলিশ সুপারের কাছে জমা দেন। পুলিশ সুপার উক্ত টাকা আবুল হোসেনের কাছে হস্তারন্তর করেন।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অবশিষ্ট টাকা উদ্ধারে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের