সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় “জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস” পালিত

স্বেচ্ছায় করবো রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ প্রতিপাদ্য সামনে রেখে কলারোয়ায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর হতে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে তা আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এর পরই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা ব্লাড ব্যাংক এ্যসোসিয়েশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শফিকুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. কামাল রেজা, কলারোয়া গার্লস পাইলট স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা সংগঠনের সভাপতি কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন।
উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক সরদার জিল্লুর, সাংবাদিক জাহিদুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম ও কলারোয়া উপজেলার ১৫ টি ব্লাড ব্যাংকের উদ্যোক্তাগন ও রক্তদাতাগন।

আলোচনা সভার বক্তারা বলেন- আজ ০২ নভেম্বর জাতীয় রক্তদান দিবস। রক্তদান নিঃসন্দেহে একটি ভাল কাজ, এর চেয়ে মহৎ কাজ দ্বিতীয়টি হতে পারেনা।তাই আসুন আমরা মানবতার সেবাই আমরা বেশি বেশি রক্তদান করি, মুমূর্ষু রেগীর জীবন বাঁচায়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন
কলারোয়া ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সেবার সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান