Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে আ.লীগ সভাপতি স্বপন

আতাউর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলারোয়া উপজেলার বিভিন্ন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। রবিবার (২২ অক্টোবর) বিকেল ৩টা থেকে উপজেলার সোনাবাড়ীয়া মঠবাড়ী, কেড়াগাছি, কেরালকাতা, যুগীখালি, পৌর সদর, চন্দনপুর, হেলাতলা, সাতপোতা, নাথপুর, মদনপুর, রামকৃষ্ণপুর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন তিনি। সেসময় মন্দির কমিটির অনুরোধে ফটোসেশনেও করেন তিনি। পরে মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে সাবেক উপজেলাবিস্তারিত পড়ুন
শার্শার উলাশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ জাতীয় পার্টির নেতৃবৃন্দের

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এর পাশাপাশি বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন তারা। শনিবার বিকেলে থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি এবং উলাশী ইউনিয়ন সভাপতি মোঃ আইয়ুব হোসেন ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ। এসময় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুর রহমান সবাইকে সব দ্বিধা ভুলে জাতীয় পার্টির পতাকা তলে একত্রিত হয়ে দলকে নির্বাচনেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ

জিএম আল ফারুক, আশাশুনি ব্যুরো প্রধান : আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩ দিনের এই প্রশক্ষণ রবিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে শুরু হয়। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে প্রাথমিক শিক্ষা কারিকুলাম সম্পর্কিত প্রশিক্ষণে ১০ম ব্যাচের ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ প্রদান করেন সহকারী ইন্সট্রাক্টর শরিফুল ইসলাম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম। প্রশিক্ষণের কোর্স কো-অডিনেটরের দায়িত্ব ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল।
কলারোয়ায় স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী রানু খাতুন হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামি স্বামী মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুজিবর কলারোয়া থানার গদখালী গ্রামের মো. ইমান আলী গাজীর ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, ভিকটিম মোছা. রানু খাতুন (৩২) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের কন্যা এবং আসামী মুজিবুর রহমান (৩৫) এর স্ত্রী। গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখ সকালে ভিকটিম মোছা. রানু খাতুনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যানের ক্ষোভ

সরদার জিল্লুর, কলারোয়া: কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাসহ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাসিক আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়। এর আগে এনজিও সমন্বয় সভা ও পরে উপজেলা ইনোভেশন ও আইসিটি কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃঞ্চা রায়ের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরবিস্তারিত পড়ুন
ফিলিস্তিনে নিহতদের স্মরণে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ফিলিস্তিনে ইসরাইলের হামলায় নিহতদের স্মরণে আগামী শনিবার দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, আগামী ২১ অক্টোবর বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এরবিস্তারিত পড়ুন
প্রশাসন সতর্ক
কলারোয়ায় ৪৮টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজার বর্ণিল আয়োজন

দীপক শেঠ, কলারোয়া: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দূর্গোৎসবকে কেন্দ্র করে কলারোয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব আর উৎসবের আনন্দ। ২০ অক্টোবর-২৩’ শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূগা পূজা উৎসব শুরু হতে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা নির্মাণ কাজে রং তুলির আঁচড় শেষে প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। বিগত বছরের তুলনায় এ বছর কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত চলছে সাজসজ্জ্বা,বিস্তারিত পড়ুন
২৮ অক্টোবর আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু: তথ্যমন্ত্রী

বিএনপির চলমান আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ তারিখ আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু। সেদিন তারা ঘোষণা করবে— আগামী নির্বাচনের পর তাদের আন্দোলন শুরু হবে। আমরা গত ১৫ বছর থেকে বিএনপির আন্দোলনের হুমকিতে আছি। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি কিছু দিন আগে বলেছে— অক্টোবরে নাকি তাদের ফাইনাল খেলা। আমরা আশা করেছিলামবিস্তারিত পড়ুন
আ. লীগ নেতারা চান খালি মাঠে ওয়াকওভার: মির্জা ফখরুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নিক ক্ষমতাসীনরা সেটি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা চান খালি মাঠে ওয়াকওভার। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের নেতা সাইফুদ্দিন আহমেদ মণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। গণতান্ত্রিক আন্দোলনে লড়াই সংগ্রামের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচনি ব্যবস্থা সঠিকভাবে করার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে। ভোটবিস্তারিত পড়ুন
বিএনপি-জামায়াত সরকারের লুটপাটে মানুষের ছিলো দুরাবস্থা : প্রধানমন্ত্রী

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলটির কথা ও কাজ সবই ধ্বংসাত্মক। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহের কেউট খালি ও রহমতপুর সেতুর নির্মাণ কাজ উদ্বোধন এবং সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণবিস্তারিত পড়ুন

