বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সারা দেশে ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারা দেশে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় নির্মিত ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি এসব সেতু একযোগে উদ্বোধন করেন তিনি। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময়বিস্তারিত পড়ুন

বাড়তে পারে বিদ্যুৎ-জালানির দাম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভর্তুকি কমাতে আবারও ‘তোড়জোড়’ শুরু করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশকে দেওয়া ঋণের প্রথম কিস্তি দেওয়ার পূর্বেই এই খাতের ভর্তুকি পুরোপুরি বন্ধ করে দেওয়াসহ নানা ধরনের শর্ত দিয়েছিল সংস্থাটি। এবার দ্বিতীয় কিস্তি দেওয়ার পূর্বে এই বিষয়টি নিয়ে আবারও আলোচনা করছে আইএমএফ। এখন প্রশ্ন দেখা দিয়েছে সরকার যদি আইএমএফ এর শর্ত অনুযায়ী কাজ করে তবে কি আবারও বাড়বে বিদ্যুৎ ও জ্বালানির দাম? সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

গাজায় ত্রাণ সহায়তার জন্য রাফাহ ক্রসিং খুলে দিচ্ছে মিশর

গাজায় হামাস-ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মিশরের প্রেসিডেন্ট সেখানে ত্রাণ সহায়তা পৌঁছাতে একটি সীমান্ত ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন। এতে ত্রাণবাহী ২০টি ট্রাক প্রবেশ করতে পারবে বলে জানা গেছে। খবর বিবিসির। এদিকে ইসরায়েলের মানুষের সঙ্গে সংহতি জানিয়ে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মধ্যপ্রাচ্যের পথে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্পতিবার সকালেই ইসরায়েলে পৌঁছাবেন বলে জানা গেছে। গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর জন্য রাফাহ ক্রসিংবিস্তারিত পড়ুন

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আবেদীন জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তার জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন। এর আগে রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। তিনিবিস্তারিত পড়ুন

বাইডেনের পর ইসরাইল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মিত্রদেশ ইসরাইল সফরের পর দিনই সেখানে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। দুই দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি আরও কয়েকটি দেশে যাবেন। খবর রয়টার্স। তেলআবিবের উদ্দেশে ঋষি সুনাকের লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশবিস্তারিত পড়ুন

কমতে পারে রাতের তাপমাত্রা

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সামান্য বৃষ্টি ছাড়া কোথাও বৃষ্টিপাত হয়নি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বামীর শাবলের আঘাতে স্ত্রী খুন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় লোহার শাবলের আঘাতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। বুধবার (১৮ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত রানু বেগম (৩০) উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলি সরদারের মেয়ে। তার স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের ইমান আলির ছেলে। ঘটনার পর থেকে স্বামী মুজিবুর রহমান পালিয়ে যায় বলেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ট্রাক চাপায় ভ‍্যানচালক নিহত

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় একটি চলন্ত ট্রাকের ধাক্কায় শিমুল গাজী (২৬) নামের এক ইঞ্জিন ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে যশোর-ট-১১৩৫৪০ নম্বরের একটি চলন্ত ট্রাক কালিগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকটি দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে আসলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ রাসেল দিবসের একটি রেলি যাওয়ার কারণে ট্রাকটি ধীরে চললে পিছন দিক থেকে একটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাতপোতায় মহিলা আ.লীগের উঠান বৈঠক ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় মহিলা আ.লীগের আয়োজনে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ অক্টোবর) বিকালে কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না। বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে নারীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেবিস্তারিত পড়ুন

বেনাপোলে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলে সজীব গাজী নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার খড়িডাংগা গ্রামের ছোকরখাল সড়কের পাশে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সজীব গাজী (১৯) বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সজীব তাদের বাধা দেয়। একবিস্তারিত পড়ুন