বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সড়ক দুর্ঘটনা রোধকল্পে

দেবহাটায় দুইটি স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা

শেখ আমিনুর হোসেন।। ”আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপনের অংশ হিসেবে মাসব্যাপি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে এর অংশ বিশেষ বুধবার বেলা ১১টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ও বেলা ১২টায় পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে পৃথক দুটি গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত

শেখ আমিনুর হোসেন।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল নানা কর্মসূচি পালন করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে শেখ রাসেল এরঁ জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপনে উপলক্ষ্যে বিভিন্ন গ্রাহকদের ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রদান করা হয়েছে। আগত গ্রাহকদের ড্রাইভিং লাইসেন্স জমা নিয়ে তাৎক্ষণিক ছবি তুলাসহ বায়োমেট্রিক গ্রহন, বিভিন্ন মোটরযানের রেজিষ্ট্রেশনের কাগজবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। বুধবার বিকালে সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। এর আগে বেলা ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা। সরকারের উদ্দেশ্য মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র এক দলের বিরুদ্ধে আরেক দলের পক্ষ নেয় না : দ্বাদশ নির্বাচন নিয়ে দূতাবাস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোনো দলের বিষয়ে বিশেষ পছন্দ নেই বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে এক দলের বিরুদ্ধে আরেক দলের পক্ষ যুক্তরাষ্ট্র নেয় না বলেও জানিয়েছে দেশটি। বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানান। এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের তৎপরতার বিষয়ে খবর প্রকাশিত হয়। ওই খবর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রবিস্তারিত পড়ুন

সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে, বৃষ্টির পূর্বাভাস

আগামী শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলেছে, লঘুচাপ সৃষ্টির পর আগামী সোমবারের মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি কেটে গেলে আকাশ পরিস্কার হয়ে উত্তরপশ্চিম দিক থেকে বাতাসের গতি কিছুটা বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দক্ষিণ দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের সীমানা থেকে বিদায় নেওয়ার মুহূর্তে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। অপরদিকে আগামী শুক্রবারের (২০বিস্তারিত পড়ুন

শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এরপর ফাতেহা পাঠ করেন দুই বোন। বুধবার (অক্টোবর ১৮) শেখ রাসেল দিবস উপলক্ষে ১৫ আগস্ট নিহত সকলের সমাধীতে গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালেরবিস্তারিত পড়ুন

স্মার্ট বাংলাদেশের সৈনিক হবে আজকের শিশুরা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট সৈনিক হবে আজকের শিশুরা। স্মার্ট বাংলাদেশের নেতৃত্বও দিবে আজকের শিশুরা। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অস্ত্র বানানোর প্রতিযোগিতায় খরচ না করে সেই অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছে ফিলিস্তিন-জর্ডান-মিশর

গাজার একটি হাসপাতালে মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে হামলার ঘটনায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে। ওই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বুধবারের অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। তবে প্রেসিডেন্ট বাইডেনের তেল আবিব সফর বাতিল হয়নি। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, জর্ডান সফর বাতিলের সিদ্ধান্ত ‘উভয় পক্ষের সম্মতির’ ভিত্তিতে হয়েছে। ইসরায়েল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ,বিস্তারিত পড়ুন

আমরা শান্তি চাই, দেশের উন্নয়ন চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেছেন, আমরা শান্তি চাই। দেশের উন্নয়ন চাই। এজন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আমাদের টার্গেট। যুদ্ধ ও অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করে অস্ত্র বানানোর টাকা বিশ্বের উন্নয়নে ব্যয় করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান এবং শেখ রাসেল দিবস ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজবিস্তারিত পড়ুন

সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোট করতে বড় দলগুলোকে সমঝোতার আহ্বান ইসির

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে বড় রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বুধবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে ভোটের পরিবেশ ঠিক হয় কি না- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক পরিস্থিতি কি হবে না হবে আমরা কিছুই বলতে পারছি না। আমরা আশা করি একটি ভালো পরিস্থিতি হবে। পরিস্থিতি ভালো হোক বা মন্দ আমাদের একারবিস্তারিত পড়ুন