বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নির্বাচন শেষে ১৫ দিন পর্যন্ত পুলিশ রাখার চিন্তা ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন হলে ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। তবে এখন এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন সংগঠনের নিরাপত্তা শঙ্কায় এবং সংলাপে এ বিষয়টি উঠে আসার কারণেই বিষয়টি কমিশনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অশোক কুমার দেবনাথ বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত হয়নি। তবে কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের ১৫ দিন পর্যন্ত নিরাপত্তাবিস্তারিত পড়ুন

কেউ অংশ না নিলে নির্বাচন আটকে থাকবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই নির্বাচনে অংশ নেবে। দুই-একটা দল অংশ না নিলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। কেউ অংশ না নিলে নির্বাচন আটকেও থাকবে না। বুধবার (১৮ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি না আসলে আমি কী করব। নির্বাচনে অংশ নেওয়া আপনারবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা: মনোনয়ন পাইয়ে দিতে ৩০০ কোটি টাকা দাবি

মনোনয়ন পাইয়ে দিতে ৩০০ কোটি টাকা দাবি হানিফের!! সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশিদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করতেন। এরপর যাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাদেরকে টার্গেট করতেন। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে নিজেকে প্রধানমন্ত্রীর পরিবারের নিকটাত্মীয় পরিচয় দিতেন। দাবি করতেন টাকা। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর অভিযানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়া (৩৯) নামে এসব অভিযোগে একজনকে গ্রেফতার করাবিস্তারিত পড়ুন

গাজায় বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৭১

অবরুদ্ধ গাজায় বিমান হামলায় নারী ও শিশুসহ ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। গত ১১ দিন ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭১ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডের দক্ষিণ অংশের একটি বাড়িতে এই বিমান হামলাবিস্তারিত পড়ুন

জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সেখানে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেসও উদ্বোধন করেন তিনি। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এটি উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি। জয়িতা টাওয়ার উদ্বোধন পর্ব শেষে গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য দেবেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো.বিস্তারিত পড়ুন

নারীর সঙ্গে বরগুনার সাবেক ডিসির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানের দুটি গোপন ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার বিকাল থেকে বেশ কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। বিষয়টি বরগুনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত ২০২০ সালের ১৭ ডিসেম্বর হাবিবুর রহমানকে বরগুনার ৩৩তম জেলা প্রশাসক (ডিসি) নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২০২৩ সালের ৯ জুলাই অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমেবিস্তারিত পড়ুন

পাত্র না পেয়ে দুই দশক পর নিজেকেই নিজের বিয়ে!

ভারতের গুজরাট রাজ্যের পর এবার একই ঘটনার জন্ম ব্রিটেনে। পাত্র না পেয়ে দুই দশক আগের তরুণী বয়স চার দশক পার করে নিজেকেই বিয়ে করলেন! গত বছরের জুন মাসে গুজরাটের তরুণী ক্ষমা বিন্দু নিজেকে বিয়ে করে তাক লাগিয়েছিলেন। আর এমন কাণ্ড ঘটানো ব্রিটেনের তরুণীর নাম সারা উইলকিনসন। ব্রিটেনের তরুণীর বয়স বর্তমানে ৪২ বছর। তিনি দীর্ঘ ২০ বছর অপেক্ষার পরও পছন্দের পাত্র পাননি। নিজের জমকালে বিয়ে অনুষ্ঠানের শখ ছিল। সেই শখ পূরণ করতেইবিস্তারিত পড়ুন

মিসরের রাফাহ সীমান্ত ক্রসিংয়ে গাজার হাজার হাজার মানুষ

গাজার হাজার হাজার মানুষ মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছে, কারণ ইসরায়েল স্থল অভিযান শুরু করার আগে এই সীমান্ত ক্রসিং খুলে দিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যদিও জাতিসংঘ বলেছে, ক্রসিং পুনরায় চালু করার বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। খবর বিবিসির। এ বিষয়ে সহযোগিতা না করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে কায়রো। ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল তার বিমান হামলা চালিয়ে যাওয়ায় গাজা থেকে বেরিয়ে আসার সমস্ত রুট বন্ধ রয়েছে। একবিস্তারিত পড়ুন

এবার পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা জিৎ

পুত্র সন্তানের বাবা হয়েছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার অভিনেতা জিৎ। অভিনেতা নিজের দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জিৎ লিখেন, হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের। ২০১১ সালে লখনৌয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জিৎ। তাদের মেয়ের নাম নবন্যা। এবার এল জিৎ-মোহনার কোলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দৈনিক কালবেলার বর্ষপূর্তি উদযাপন

শেখ জিল্লু: দৈনিক কালবেলার নবযাত্রার বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কলারোয়া শিক্ষক মিলনায়তনে আযোজিত অনুষ্ঠানে কালবেলার পাঠক, শুভানুধ্যায়ীসহ সংবাদকর্মী, সুধীজন অংশগ্রহণ করেন। আনন্দমুখর পরিবেশে কেক কেটে একে অপরের মুখে তুলে দিয়ে কালবেলার সুন্দর আগামীর প্রত্যাশা করেন আমন্ত্রিত ব্যক্তিবর্গ। কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজার সভাপতিত্বে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কালবেলাবিস্তারিত পড়ুন