শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাতপোতায় মহিলা আ.লীগের উঠান বৈঠক ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় মহিলা আ.লীগের আয়োজনে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ অক্টোবর) বিকালে কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না।

বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে নারীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীককে জয়ী করতে সচেতন জনগনের প্রতি আহবান জানান।

তিনি তালা-কলারোয়া সংসদীয় আসনে উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করে আ.লীগের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেরালকাতা ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ.লীগ সাধারণ সম্পাদক রহিমা বেগম কাজল, যুগ্ম সাধারন সম্পাদক পারভিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মনোয়ারা পারভীনসহ তৃণমূল স্তরের মহিলা আ.লীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন