শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ছয়টি প্রকল্পের উদ্বোধন করলেন জগলুল হায়দার এমপি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ সহযোগীতায় ১টি সহ এলজিইডি’র বাস্তবায়নে KBS RIDP প্রকল্পের আওতায় ৯কোটি৩৮ লক্ষ ৩হাজার ৮৪৭ টাকা চুক্তি মূল্যে ৫টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ডিজিটাল সংযোগ স্থাপন (ইন্ডিসি) প্রকল্পের আওতায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার সহ KBS RIDP প্রকল্পের আওতায় ২কোটি ৫৩লাখ, ৪২হাজার, ৩৭৭ টকা চুক্তি মূল্যে ২৯৫০ মিটার জাদা হাট – কালিন্দী নদী সড়ক নির্মান, ৭৪ লক্ষ ১৫ হাজার ৫৪৮ টাকা চুক্তি মূল্যে মুন্সিগঞ্জ হাট সড়ক ৮৫০ মিটার রাস্তা নির্মান, ২ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার চুক্তি মূল্যে নকিপুর জিসি – কালিগঞ্জ ভায়া নূরনগর (শ্যামনগর অংশ) ১২৫০ মিটার সড়ক নির্মাণ, ৭৪লক্ষ ৫৬ হাজার ৯১৮ টকা চক্তিমূল্যে নাজিরমোল্লা – ধুমঘাট ঈদগাহ ৯১০ মিটার সড়ক নির্মান, মেরামত ও সংরক্ষণ এর অধীনে “৯ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৪ টাকা গ্রামীণ সড়ক নির্মান এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

এ সময় তিনি গ্রামীণ সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, ঈশ্বরীপুর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, কৈখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসন (মিলন), নূরনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল্লাহ, যুবলীগ নেতা এস এম ফেরদাউস হায়দার, শেখ সুজন, মেহেদী হাসান, প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রূহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাত পরিচালনা মুফতি আলহাজ্ব জিয়াউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল