Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ স্থগিত করল সৌদি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলের তীব্র সংঘাত চলছে। এর মাঝে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্ভাব্য আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। শনিবার সৌদি-ইসরাইল আলোচনা স্থগিতের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ৭ অক্টোবর ভোরের দিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রকেট হামলা শুরু করে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। পরে হামাসের হামলার পাল্টায় গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল। উভয়পক্ষের চলমানবিস্তারিত পড়ুন
রাশিয়ার ‘মধ্যস্থতা’ প্রস্তাবকে স্বাগত ফিলিস্তিনিদের, কী ভাবছে ইসরাইল?

ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে উভয় পক্ষকে হতাহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া জাতিসংঘে নিযুক্ত রুশ দূত এ যুদ্ধে মধ্যস্ততার প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার এমন প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের দল হামাস। খবর সিএনএনের। রাশিয়ার এমন প্রস্তাবের পর এ নিয়ে বিবৃতি দিয়েছে হামাস। তারা রাশিয়ার এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলছে, ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম প্রচেষ্টা স্বাগত। বিবৃতিতে হামাস বলছে, জায়নবাদের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান অবস্থানবিস্তারিত পড়ুন
ইসরাইলের উচিত গাজায় মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরাইলের উচিত মিশরের রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানোর অনুমতি দেওয়া। ইস্তান্বুলে শুক্রবার বার্ষিক তুরস্ক-আফ্রিকা বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন তিনি। এরদোগান বলেন, আমাদের উদ্বেগের কারণ হলো উত্তেজনা বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ‘মসজিদ, হাসপাতাল এবং বেসামরিক জনবসতিতে বোমাবর্ষণ করা হচ্ছে এবং আমি প্রকাশ্যে বলছি, আমরা এই ধরনের হামলা প্রত্যাখ্যান করি,’ যোগ করেনবিস্তারিত পড়ুন
কলারোয়ার চারা বটতলায় সড়ক দুর্ঘটনায় শার্শার দুই সাংবাদিকসহ আহত ৪

বেনাপোল প্রতিনিধি: কলারোয়ার চারা বটতলা এলাকায় যশোরের এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহমেদ ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার বাগআঁচড়া প্রতিনিধি জয়নাল আবেদীন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের চারা বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিকদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাংবাদিকদের সহকর্মী ও স্থানীয়রা জানান, রাতে পারিবারিক কাজের প্রয়োজনে সাংবাদিক সেলিম আহমেদ,বিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

মোস্তফা হোসেন বাবলু ও ডা.হাবিবুর রহমান: সাতক্ষীরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কলারোয়া সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে কলেজ হলরুমে প্রাক্তন ছাত্রদের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই অনুষ্ঠান কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে মতামত ব্যক্ত করেন। এসময় সর্বসম্মতিক্রমে সারাদেশে সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে আছে তাদের সাথে যোগাযোগবিস্তারিত পড়ুন
যুগোপযোগী উন্নত সেবা নিশ্চিতে ‘কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস’র উদ্বোধন

যুগোপযোগী উন্নত সেবা নিশ্চিত করতে সাতক্ষীরার কলারোয়ায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন হলো ‘কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি থেকে গ্রাহক দেশ-বিদেশের বিমান ও রেল টিকিট, হোটেল বুকিং, বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং, ভারতে মেডিকেল ও টুরিস্ট ভিসা প্রসেসিং, বিশ্বের উন্নত দেশগুলোতে স্টুডেন্ট ভিসা প্রসেসিংসহ ইন্টারনেট যুগের সকল কাজ করতে পারবেন। এছাড়াও অনলাইনে পাসপোর্ট ফরম ফিলাপ, পুলিশ ক্লিয়ারেন্স ফরম ফিলাপ, বিএমইটি নিবন্ধনসহ অনলাইন সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন অত্যন্ত স্বল্পমূল্যে।বিস্তারিত পড়ুন
বেনাপোলে কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্টযাত্রী আটক

যশোরের বেনাপোলে প্রায় কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ মানিক মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি। বুধবার (১১ অক্টোবর) সকালে অবৈধ বিদেশি মুদ্রা বহনের অভিযোগে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। যশোর ব্যাটেলিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ জামিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বুধবার সকালে বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং রুমে অবস্থান নেয়।বিস্তারিত পড়ুন
অবশেষে ছাত্রদলের শ্রাবণের ঠাঁই বিএনপিতে

অসুস্থতার অজুহাতে ছাত্রদলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার প্রায় তিন মাস পর বিএনপিতে জায়গা পেয়েছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বুধবার (১১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করে যে,বিস্তারিত পড়ুন
প্রজনন মৌসুম : ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিন নদী ও উপকূলীয় এলাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সেটা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞার কারণে সাগর ও নদী থেকে ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। ইতোমধ্যে শত শত ট্রলার ভিড়েছে বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাটে। আশ্বিনের পূর্ণিমা ইলিশ প্রজননের প্রধান মৌসুম। এ সময় সমুদ্র থেকে ডিম ছাড়ার জন্য মিঠা পানিরবিস্তারিত পড়ুন
এ্যানিকে ডাকাতের মতো গ্রেপ্তার করেছে সরকার: মির্জা ফখরুল

এ্যানিকে ডাকাতের মতো গ্রেপ্তার করায় সরকার প্রমাণ করেছে, তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘তার (এ্যানীর) কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারত। কিন্তু যেভাবে ডাকাতের মতো হামলা করে, সেভাবে সন্ত্রাসী কায়দায় তাকে আটক করা হয়েছে।’ সরকার পতনের চলমান একদফা আন্দোলনের সর্বশেষবিস্তারিত পড়ুন

