বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার গয়ড়া বাজারে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে স্বপন

আতাউর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি ও প্রশিক্ষন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) বিকালে গয়ড়া বাজার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বিরোধী দল বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়ে দলীয় কর্মীদের শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২৩’ পালিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২৩’ পালিত হয়েছে। ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় দিবসটি পালনে র‍্যালি, হাত ধোয়া কার্যক্রম প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘হাতের পরিচ্ছন্নতায় এসে সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৫ অক্টোবর) বেলা ১ টার দিকে বর্ণাঢ্য র‍্যালিটি সিংগা বাজার এলাকা প্রদক্ষিন করে স্কুল চত্বরে এসে সমবেত হয়। অসংখ্য শিক্ষার্থীদের অংশগ্রহনে সরাসরি হাত ধোয়া কার্যক্রমের বিভিন্ন দিক প্রদর্শন করেন ৮মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও বহুদিন যাবত অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নিয়োগ বন্ধের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি ও মানববন্ধন করেন। সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক আবু সালেক, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, চম্পা প্রমুখ। এসময় কলেজেবিস্তারিত পড়ুন

শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা করা হবে: কাদের

কোনো শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান। মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দলের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্থবহ সংলাপসহ পাঁচটি সুপারিশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের চিন্তা করবো তখন যখন তারা (বিএনপি) চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনোবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপের পাল্টা-পাল্টি অনশন কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় পৃথক ভাবে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (১৪অক্টোবর) সকাল ১০ টার সময় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক মো. শের আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রশীদ,বিস্তারিত পড়ুন

একীভূত হলো কলারোয়া প্রেসক্লাব।। মিলনমেলায় ঐক্যবদ্ধতার অভিপ্রায়

নিজস্ব প্রতিনিধি: মান অভিমান ভুলে কলারোয়া প্রেসক্লাবের দুই গ্রুপ আবারো এক হলো। নতুন করে পথ চলা শুরু করলো একই সাথে প্রেসক্লাবের ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা মোড়স্থ কলারোয়া প্রেসক্লাবের কার্যালয়ে এই ঐতিহাসিক মিলনমেলায় শামিল হন প্রেসক্লাবের ভেঙে যাওয়ার আগের সকল সদস্য ও বর্তমান সদস্যরাও। ঐক্য ও সততার অটুট বন্ধনে আবদ্ধ হতে উপস্থিত সকলে এক বাক্যে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলো চলার অভিপ্রায় ব্যক্ত করেন। সে সময় পুরনো সকল ভেদাভেদবিস্তারিত পড়ুন

কেমন ছেলে অসুস্থ মাকে দেখতে আসে না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অনশনের নামে নাটক করছে বিএনপি। খালেদা জিয়ার ভাই-বোনেরা গণভবনে এসে আমার কাছে কান্নাকাটি করে। আর বিএনপি অনশন করে। সে (খালেদা জিয়া) অসুস্থ, ছেলে (তারেক রহমান) কেন মাকে দেখতে আসে না? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে শনিবার রাজধানীর কাওলায় জনসমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অসুস্থ মাকে দেখতে আসে না কেন ছেলে (তারেক রহমান)। সে কেমন ছেলে? শুনছি বিএনপির লোকজনবিস্তারিত পড়ুন

এবার আ.লীগের নির্বাচনি মূল স্লোগান ‘স্মার্ট বাংলাদেশ’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। দলটির ইশতেহার প্রণয়ন উপকমিটির বৈঠকে এ কথা জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক। শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ইশতেহার উপকমিটির দ্বিতীয় বৈঠকে এ কথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘গ্রাম হবে শহর’ স্লোগান ছিল উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’।বিস্তারিত পড়ুন

তলে তলে আসলে কিছুই হয়নি: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘তলে তলে’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তলে তলে আসলে কিছুই হয়নি, সেই কারণে আওয়ামী লীগ বারবার এই কথাটা বলে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির প্রতীকী গণঅনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ওবায়দুল কাদেরকেবিস্তারিত পড়ুন

গাজায় ধ্বংসস্তূপে মায়ের নিথর দেহ, স্তন্যপান করছে শিশু!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চারদিকে শুধু ধ্বংসের ছবি। বহুতল ভবনগুলো গুঁড়িয়ে গিয়েছে। তার নীচে চাপা পড়ে কত মানুষের মৃত্যু হয়েছে, তার কোনও হিসাব নেই। প্রাণ বাঁচাতে গাজা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন সেখানকার বাসিন্দারা। আহতদের এবং ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা লোকজনকে উদ্ধারের কাজ চলছে সমানতালে। তেমনই একটি বহুতলে উদ্ধারকাজ চালানো হচ্ছিল। ১৩ তলার সেই বাড়িটি রকেট হামলায় গুঁড়িয়ে যায়। সেই ধ্বংসস্তূপে কেউ আটকেবিস্তারিত পড়ুন