শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতে জাতীয় নির্বাচন মে মাসে: মোদিকে রুখতে ২৮ দলের জোট গঠন

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতায় আসা রুখে দিতে চায় বিরোধী দলগুলো। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এ লক্ষ্য সামনে রেখে তারা গঠন করেছে বিরোধী রাজনৈতিক জোট। এতে যোগ দিয়েছে কমপক্ষে ২৮টি দল। তাদের এই জোটের নাম দেয়া হয়েছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ এলায়েন্স’ (আইএনডিআইএ বা ইন্ডিয়া)। শুক্রবার এ ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। নরেন্দ্র মোদির পক্ষে যেসব রাজ্যে ভোট ভাগ হয়েবিস্তারিত পড়ুন

ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ের পার্থক্য কী?

সড়ক পরিবহণে ভোগান্তি কমাতে দীর্ঘমেয়াদি যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম থেকেই আলোচনায় ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পাশাপাশি বেশ কিছু ফ্লাইওভারও নির্মাণ। এদিকে এলিভেটেড প্রকল্প হাতে নেওয়ার এক যুগেরও বেশি সময় পর ২ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে এক্সপ্রেসওয়েটি। উদ্বোধনের পর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার রাস্তা ব্যবহারের জন্য চালু করা হয়েছে। ঢাকার ভেতরে কয়েকটি ফ্লাইওভার থাকলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটাই প্রথম। দুটো ক্ষেত্রেই দ্বিতল সড়কের ওপর দিয়ে গাড়ি চলাচল করলেওবিস্তারিত পড়ুন

নির্বাচন গ্রহণযোগ্য করা লাগবে, তবে গ্রহণযোগ্য পরিমাপ করার কোনো যন্ত্র আমাদের হাতে নেই : সিইসি

দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায় নির্বাচন কমিশন। এমনটি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য করা লাগবে, এটা বড় জিনিস। তবে গ্রহণযোগ্য নির্বাচন পরিমাপ করার কোনো যন্ত্র আমাদের হাতে নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কার্যক্রমের ‍উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, যেখানে জনগণ তাদের ভোটাধিকার সত্যিকার অর্থে স্বাধীনভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি আনিসুর রহমান

জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান। শনিবার থেকে শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। ইসির প্রশিক্ষিত সাড়ে তিন হাজার এক্সপার্ট মাঠপর্যায়ের প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। আনিসুর রহমান বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে। তবে ঠিক কত তারিখে ভোট নেওয়া হবে সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ সময় নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

নড়াইলে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহ সাতক্ষীরার কালীগঞ্জের লিটনের

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে পিবিআই’র চেষ্টায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নড়াইলের লোহাগড়া উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধায় লোহাগড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারের ৬ ঘণ্টা পর পরিচয় শনাক্তের জন্য কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। তবে মাত্র ৪৫ মিনিটের চেষ্টায় পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পিবিআই। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করেবিস্তারিত পড়ুন

নড়াইলে ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: গরু চুরি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ হাবিবুর রহমান (৩৯) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সে লোহাগড়া থানার লাহুড়িয়া (সাইমনের চর) গ্রামের মৃত তফসীর উদ্দিন মোল্যার ছেলে। ১ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এলাকা থেকেবিস্তারিত পড়ুন

১৪ বছর পরে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর পরে মিজানুর রহমানকে আহবায়ক করে এ কমিটি ঘোষণা করা হলো। তবে ঘোষিত নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন পদবঞ্চিতরা। যুবলীগের কেন্দ্র ঘোষিত সাতক্ষীরা জেলা যুবলীগের কমিটিতে আহবায়ক হয়েছেন মিজানুর রহমান। তিনি সদর উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যুগ্ন আহবায়ক তিনজন হলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স.ম আব্দুস সাত্তার, তালা উপজেলা যুবলীগের সাধারণবিস্তারিত পড়ুন

কমিউনিটি ক্লিনিকে সুযোগ-সুবিধা না বাড়ালে কঠোর কর্মসূচি

বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে সারা দেশের ১৪ হাজার ২২৫টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ‘কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। তারা বলছেন, আগামী ১৫ দিনের মধ্যে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। না হলে সংবাদ সম্মেলন করে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার’ (বিসিএইচসিপি) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ কথা বলেন। সভায় বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৩ হাজারবিস্তারিত পড়ুন

তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপূর্ব ধারণার রূপকার শেখ হাসিনা: এমপি বাবু

কয়রা উপজেলা প্রতিনিধি: খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে সরকার উল্লেখ করে বলেছেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপূর্ব ধারণার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তার স্বকীয় উদ্ভাবনী চিন্তার ফসল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক স্থাপনের অভিনব ধারণা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিশ্ব দরবারে প্রমাণিত হয়েছে। ১ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাবেক সাংসদ হাবিবের ভাবির জানাজা শেষে দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সেজো ভাবি সুফিয়া খাতুন লিলি (৫৪) এর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কলারোয়া ফুটবল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে তুলশীডাঙ্গা ১নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। মরহুমা সুফিয়া খাতুন লিলি কলারোয়া বাজারের বই বিতান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রজিবুল ইসলামের সহধর্মিণীবিস্তারিত পড়ুন