Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার আহ্ছানিয়া মিশন মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের দ্বিতীয় তলায় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ ফিরোজ কামনা শুভ্র। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া মাদরাসার সভাপতি প্রকৌশলীবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী শাহনূর, দোয়া চাইলেন

মারুফ সরকার, স্টাফ রির্পোটার: তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী শাহনূর। জ্বরের সঙ্গে প্রচণ্ড শরীর ব্যথা। সোমবার (২১ আগস্ট) চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করান। ২৪ ঘণ্টা পর জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অভিনেত্রী শাহনূর এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখনো তার শরীরে প্রচণ্ড জ্বর। কমছে না। অসুস্থ শরীর নিয়েই কথা বলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এক ব্যক্তিকে মোবাইলে ডেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় শেখ আব্দুস সালাম (৫০) নামে এক ব্যক্তিকে ফোন দিয়ে ডেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত শেখ আবুল কাশেমের ছেলে। সে স্বর্ন ও মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। নিহতের স্বজন মহসীন হোসেন জানান, গতকাল এশার নামাজের পর কে বা কারা সালামকেবিস্তারিত পড়ুন
নড়াইলে পদোন্নতিপ্রাপ্ত ৯ পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

নড়াইলে পদোন্নতিপ্রাপ্ত ৯ জন পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি সাদিরা খাতুন। জানা গেছে, আধুনিক ও স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে দক্ষ ও যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং সহজীকরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত ৯ জন পুলিশ সদস্যকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (২২ আগস্ট) পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন পুলিশবিস্তারিত পড়ুন
এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”

মারুফ সরকার, স্টাফ রির্পোটার: বর্তমান সময়ে সবার প্রিয় পরিচালক ফজলুল সেলিম। এবার তার পরিচালনায় ঈদের সেরা নাটক উপহার দিয়েছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুটি। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। নাটকে দেখা যায় ঢাকা শহরে মোশাররফ করিম জীবনের তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা বদল করে বিভিন্ন গেটআপ নিয়ে চলছে। গ্রামের বধূ রোবেনা রেজা জানে তার স্বামী সৌদি আরব থাকে। স্ত্রী একটা কাজে ঢাকা এসে টিভিতে দেখে তার স্বামী তিন সন্তানের জনক। এমনিবিস্তারিত পড়ুন
মালোয়েশিয়া পাঠানোর প্রলোভনে ৯ যুবকের ২০ লক্ষাধিক টাকা ও পাসপোর্ট নিয়ে লাপাত্তা দালাল

মালোয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে উপজেলার ইতনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ যুবকের প্রায় ২০ লক্ষাধিক টাকা ও তাদের পাসপোর্ট নিয়ে লাপাত্তা এক দালাল। জানা যায়, উপজেলার ডিগ্রিরচর গ্রামের তৈয়ব আলীর স্ত্রী জামিলা বেগম অভাব অনটনের সংসারে জীবিকার তাগিদে ধার দেনা করে বড় ছেলে হাসান জামিলকে প্রায় ৬বছর আগে মালোয়েশিয়া পাঠায়। সেই সুবাদে ঢাকায় অবস্থিত মালোয়েশিয়ান দুতাবাসের সামনে পরিচয় হয় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রামের রহমান শেখের ছেলে সালমান শেখের সাথে। পরিচয়েরবিস্তারিত পড়ুন
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাচ্ছেন। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে যাবেন। তিনিও সেখানে চিকিৎসা নেবেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। মির্জা ফখরুল বলেন, নতুন করে শারীরিক কিছু জটিলতা দেখা দেওয়ায়বিস্তারিত পড়ুন
নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার

অর্থ মন্ত্রণালয়ের নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেলেন মো. খায়েরুজ্জামান মজুমদার। বর্তমানে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত আছেন। আগামী ২৮ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। খায়েরুজ্জামান বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফাতিমা ইয়াসমিন ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৮ জুন ফাতিমা ইয়াসমিনকে তিন বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এডিবি। এ জন্যবিস্তারিত পড়ুন
‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, চীন হস্তক্ষেপ করবে না’

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আবারও বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এতে চীনের হস্তক্ষেপ করার কোনো কারণ নেই। বুধবার সচিবালয়ে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন চীনা রাষ্ট্রদূত। এর আগে গত সপ্তাহেও একই কথা বলেছিলেন তিনি। প্রতিমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীন কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতাবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০৬ জনে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬ হাজার ৪২৯জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,বিস্তারিত পড়ুন

