Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৫ আগস্ট ঘটিয়েছিল জিয়া, ২১ আগস্ট তারেক : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান আর খালেদা জিয়ার জ্ঞাতসারে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল তারেক রহমান এবং আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে। মঙ্গলবার জাতীয় শোক দিবসের সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্ট ঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সমাধিতে দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে দলীয়বিস্তারিত পড়ুন
স্বাধীনতা বিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আনতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে মোকাবিলা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।বিস্তারিত পড়ুন
সাইবার হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে: র্যাব

সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি র্যাবও বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। খন্দকার মঈন বলেন, ‘সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ‘সাইবার হামলা’র হুমকি দেয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে সতর্কতামূলক ব্যবস্থাবিস্তারিত পড়ুন
বায়তুল মোকাররমে জামায়াত-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে জামায়াতের চার কর্মীকে। মঙ্গলবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, জোহরের নামাজের পর মসজিদের ইমামকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করার অনুরোধ করেন দলটির নেতাকর্মীরা। কিন্তু ইমাম রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভবিস্তারিত পড়ুন
নর্দান ইউনিভার্সিটিতে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও হামদ-নাত

প্রেসবিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ “‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট-এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর প্রফেসর,বিস্তারিত পড়ুন
মাওলানা সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন। সোমবার মধ্যরাতে সংবাদমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় বলেন, ‘কারাবন্দি অবস্থায় আল্লামা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু গভীর শোকাবহ। গুরুতর অসুস্থ মরহুম দেলাওয়ার হোসেনবিস্তারিত পড়ুন
সংবিধানের বাইরে কিছু করার এখতিয়ার নেই ইসির: মো. আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি) নেই। নির্বাচনের সময় কী ধরনের সরকার থাকবে, সেটা রাজনৈতিক বিষয়, সেটা সংবিধানেও উল্লেখ আছে। এ বিষয়ে ইসির কথা বলার সুযোগ নেই। সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা বাড়ার কারণে নির্বাচন কমিশনের কাজে কোনো প্রভাব পড়ছে কি না- জানতে চাইলে সাংবাদিকদের আলমগীর বলেন,বিস্তারিত পড়ুন
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকাল

হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেলে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিএসএমএমইউ কর্তৃপক্ষ সাঈদীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে এক যুগের বেশি কারাগারে ছিলেন জামায়াতের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে তিনিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারো মানুষ

অহিদুজ্জামান খোকা: সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কলারোয়া থেকে চান্দুড়িয়া এবং গাড়াখালি থেকে তলুইগাছা বিজিবি ক্যাম্প সড়ক দু’টি। এই রাস্তা দুটি সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ। উপজেলার সীমান্তবর্তী ওই দু’টি সড়কের ছাল-চামড়া উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যেখানে সেখানে পিচ, পাথর, ইট-খোয়া উঠে গর্ত হয়ে গেছে। ফলে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির দীর্ঘশ্বা:স ফেলছেন পথচারীরা। সরেজমিনে দেখা গেছে, কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালি থেকে তলুইগাছাবিস্তারিত পড়ুন
কেশবপুরে বিভিন্ন সড়কের মরা গাছে ঝুঁকিতে পথচারীরা, দ্রুত অপসারণের দাবী

সোহেল পারভেজ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন সড়কের মরা গাছ পথচারীদের ঝুঁকি বেড়েছে। জেলা পরিষদের গাফিলতির কারণে বর্ষা মৌসুমে পথচারীদের চলাচলে ঝুঁকির কারণসহ আহত হওয়ার ঘটনা ঘটেছে। দ্রুত অপসারণের দাবী এলাকাবাসীসহ পথচারীদের। উপজেলার বিভিন্ন সড়কে দেখা গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কের দু’পাশে জেলা পরিষদের লাগানো বড় বড় বিভিন্ন বনজ বৃক্ষ মরে শুকিয়ে গেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে মরা গাছের শুকনো ডাল-পালা ভেঙ্গে পড়ে পথচারীদের গায়ে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেবিস্তারিত পড়ুন

