Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

সাতক্ষীরার কলারোয়ায় ৩০জন প্রান্তিক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮আগস্ট) সকালে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি এলাকার ওই কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেয়া হয়। সেসময় তাদের মাঝে সাটিফিকেট প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার সুভ্রাংশু শেখর দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ ড. মোহাম্মাদ হুমায়ন কবীর। এসময় উপস্থিত ছিলেন ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মায়ের স্বপ্ন পূরণে ফার্নিচার মিস্ত্রির ছেলের ম্যাজিস্ট্রেট হওয়ার গল্প

মানুষ তার স্বপ্নের সমান বড়। কখনো তার চাইতেও বড়। ঘুমের মধ্যে নয়, বাস্তবে যে স্বপ্নের জন্য ঘুম আসে না সেটায় আসল স্বপ্ন। সাতক্ষীরার কলারোয়ার রায়হান কবিরের জীবনটাও তেমনি। অতিসম্প্রতি ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিনি। মায়ের স্বপ্ন পূরণ হয়েছে তার। কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি আজিজুর রহমান মোড়ল ও গৃহিনী বিলকিস খাতুনের সন্তান রায়হান। বেত্রাবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি’তে ‘এ-’ ও শেখ আমানুল্লাহবিস্তারিত পড়ুন
দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদকের দুলাভাই অসুস্থ: সুস্থতা কামনা

দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলামের ছোট দু্লাভাই মো. আব্দুর রশিদ কিডনি ও হার্টের সমস্যায় গুরুতর অসুস্থ। সাতক্ষীরা সদর হাসপাতালের সিসিইউতে তিন দিন থাকার পর সেখান থেকে তাকে ২নং ওয়ার্ডের ১৫ নং বেডে নেয়া হয়েছে। মো. আব্দুর রশিদ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি জিএম আজিজুল ইসলামের পিতা। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।
প্রাথমিকে বৃত্তি পরীক্ষা থাকছে না

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার মতো প্রাথমিকে বৃত্তি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেয়া হবে। মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃত্তি পরীক্ষা না থাকলেও ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে৷ তবে বৃত্তি দেয়ার ক্ষেত্রে কী কীবিস্তারিত পড়ুন
বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম ও বান্দরবানে সেনা মোতায়েন

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি ভূমিধসের জন্য আশঙ্কা দেখা দিয়েছে বিস্তৃত এলাকায়। এ পরিস্থিতি মোকাবিলায় দুই জেলায় সেনাবাহিনী মোতায়েন করা এসেছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, দেশের দুই জেলা চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে সেনাবাহিনী। এদিকে, মঙ্গলবার চট্টগ্রাম নগরেরবিস্তারিত পড়ুন
মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আব্বা দুইটা বছর একটানা জেলের বাইরে ছিলেন কিনা আমি জানি না, কিন্তু মাকে দেখেছি কখনো হতাশ হতেন না। জীবনে মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ১৫ আগস্ট ঘাতকের দল শুধু রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যা করেনি, হত্যা করেছে আমার মা, ভাই ও তাদের নববধূদের।বিস্তারিত পড়ুন
৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত বিএনপির

বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রতিনিয়ত অতিথি হিসেবে কথা বলেন একাধিক বিএনপি নেতা। বিএনপিপন্থী পেশাজীবীরাও কথা বলেন টকশোগুলোতে। সেখানে বেশিরভাগ সময় সরকারি দলের নেতাদের সঙ্গে হয় কথার লড়াই। কখনো কখনো সেগুলো ভাইরালও হয়। অনেক দিন ধরে এমনটা চলে আসলেও এবার বেসরকারি দুইটি টেলিভিশন চ্যানেলের টকশোতে বুধবার (৯ আগস্ট) থেকে যেতে দলের নেতাদের নিষেধ করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলের পক্ষ থেকে এই নির্দেশনাবিস্তারিত পড়ুন
যুগপৎ সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে নতুন কর্মসূচি দেবে বিএনপি

‘গণতন্ত্র পুনরুদ্ধারের এক দফা’ আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী সব দলের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির। সোমবার অনুষ্ঠিত বিএনপি সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত সাড়ে ৮ টায় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন
নাম পরিবর্তন করে সাইবার আইন প্রণয়ন জনগণের সঙ্গে প্রতারণা: ফখরুল

‘ডিজিটাল নিরাপত্তা আইনে’র নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ প্রণয়নের উদ্যোগকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলোচিত আইনটি নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি মনে করে এটা (ডিজিটাল নিরাপত্তা আইন) নাম পরিবর্তন করে নিবর্তনমূলক আইন প্রণয়নের করার নামান্তর। তারা এটার নাম পরিবর্তন করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনবিস্তারিত পড়ুন
সমালোচনাকারীরা আইনটি না পড়ে এসব বলছেন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের মাধ্যমে করা সাইবার নিরাপত্তা আইন নিয়ে যারা সমালোচনা করছেন, তারা আইনটি না পড়েই এসব বলছেন। মঙ্গলবার (৮ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন আইনমন্ত্রী। এর আগে সচিবালয়ে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সংবাদ সম্মেলনে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করায় সন্তোষ প্রকাশ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। তবে প্রস্তাবিত নতুন আইন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানতে পারেননিবিস্তারিত পড়ুন

