Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাংলাদেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৪ বছর

২০২১ সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০২২ সালের চূড়ান্ত হিসাবে দেশের মানুষের গড় আয়ু ৭২.৪ বছর। যা ২০২১ সালে ছিল ৭২.৩ বছর এবং ২০২০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৮ বছর। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ এর প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ওবিস্তারিত পড়ুন
হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। মঙ্গলবার তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে। দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এখন। তার জন্য মেডিকেল বোর্ড বসেছে আজ। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো দেখার পর পরবর্তী করণীয় ঠিক হবে। ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে সোমবার দিনগত রাতেবিস্তারিত পড়ুন
সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ১৪ থেকে ১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টা ১৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্যসচিব,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্যাস ও চার্জার চালিত থ্রি-হুইলার, ইজিবাইক, মটরসাইকেল শোরুমের উদ্বোধন

কলারোয়ায় গ্যাস ও চার্জার চালিত থ্রি-হুইলার, ইজিবাইক, মটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়েছে। এজন্য নতুন রূপে যাত্রা শুরু করলো মেসার্স চয়ন এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানটি কলারোয়া বাসীর কথা চিন্তা করে ইটালির বিখ্যাত পিয়াজিও থ্রি-হুইলার, উন্নতমানের ইজিবাইক ও চায়নার চার্জার মটরসাইকেল নিয়ে এলো। শোরুমের স্বত্বাধিকারী সন্দীপ রায় জানান, গাড়ি নগদ মূল্য বিশেষ ছাড়, এখানে ডিজেল দশ সিট, এলপিজি চয় সিট, মিনি ১টন পিকাপ ভ্যান ডাইন পেমেন্ট সর্বনিন্ম দেওয়া হয়। সর্বোচ্চ ৩৬ মাসে কিস্তি সুবিধা,বিস্তারিত পড়ুন
মণিরামপুরে কর্মসৃজন কর্মসূচির কাজ করেও ২ হাজার শ্রমিক মজুরি পাননি

যশোরের মণিরামপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির ৪০ দিনের কাজ শেষ হলেও প্রায় ২ হাজার শ্রমিকের কেউ এখনো মজুরি পাননি। প্রতি সপ্তাহে শ্রমিকদের মজুরি পরিশোধের কথা থাকলেও এবার পুরো কাজ শেষ হয়ে প্রায় সপ্তাহখানেক সময় চলে গেলেও তারা টাকার দেখা পাচ্ছেন না। শ্রমিকদের অভিযোগ- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সমন্বয়হীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পিআইওর কার্যালয় সূত্রে জানাগেছে- মণিরামপুরে কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের ৪০ দিনের কাজবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে শহরের টাউন স্পোর্টিং ক্লাব মোড় এলাকায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহানবিস্তারিত পড়ুন
নড়াইলে অভিভাবকের এলোপাতাড়ি মারপিটে শিক্ষক আহত

নড়াইলের লোহাগড়ার বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক সাইফুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে এক ছাত্রীর বাবাসহ পরিবারের লোকজন। গত বুধবার (৭ জুন) অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। অভিভাবকের মারপিটে গুরুতর আহত শিক্ষক সাইফুলকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া গ্রামে। ভুক্তভোগী শিক্ষক সাইফুল ইসলাম অভিযোগ করেন, অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের নবমবিস্তারিত পড়ুন
৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন কলারোয়ায় ভগ্নিপতির দেয়া আগুনে দগ্ধ শ্যালক

৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন সাতক্ষীরার কলারোয়ায় বোন জামাইয়ের (ভগ্নিপতি) দেয়া আগুনে পুড়ে দগ্ধ হওয়া শ্যালক ভ্যানচালক আব্দুল কাদের। বৃহষ্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অগ্নিদগ্ধ হয়ে সেখানে চিকিৎসাধীন আছেন কাদেরের স্ত্রী ও শিশু কন্যাও। তার স্ত্রীর অবস্থাও আশংকাজনক। আব্দুল কাদের কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের আহাদ আলীর পুত্র। বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন
যশোরের মণিরামপুরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে যশোরের জনপদ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এছাড়া লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় স্বস্থি পাচ্ছেন না কোনো স্থানে। এতে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এই ধারা পুরো জ্যৈষ্ঠ মাস ঝুড়ে অব্যাহত থাকবে এমন বার্তা দিয়েছে আবহাওয়াবিদরা। এই অতিরিক্ত তাপমাত্রা যেনো সহ্য করার মতো না। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবি মানুষ। জ্যৈষ্ঠে খরতাপে অতিষ্ঠ জনজীবন। যেন কোথাও স্বস্তি নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন- তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে সর্বত্র। আরো অন্ততবিস্তারিত পড়ুন
সুন্দরবনের সকল ধরনের পারমিট ৯০ দিনের জন্য বন্ধ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের প্রাকৃতিক বেষ্টনী প্রতিবছর সিডর, আইলা, বুলবুলসহ সাম্প্রতিক আম্পানের মতো সুপার সাইক্লোনের তান্ডব থেকে দক্ষিণাঞ্চলের মানবসম্পদ, বনজসম্পদ ও প্রাণিজলজসম্পদ রক্ষা করে চলেছে। বনবিভাগের গভেষণা এবং তথ্য-উপাত্ত অনুসারে জুন, জুলাই ও আগস্ট-এ তিন মাস (১জুন ২৩ থেকে ৩০ আগস্ট ২৩) তারিখ পযর্ন্ত সুন্দরবনের মাছ কাঁকড়া, পর্যটকসহ সকল প্রকার পাস পারমিট বন্ধ করে দিয়েছেন বন মন্ত্রণালয়। বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের মৎস্য ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩মাস (৯০)বিস্তারিত পড়ুন

