Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে হজ্জ যাত্রীদের সালামতি ও দোয়ানুষ্ঠান

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে ২৮ মে রাতে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ২০২৩ সালে যে সকল সদস্য পবিত্র হজ্জ্বব্রত পালনের উদ্দেশ্যে মক্কা-মদীনায় গমন করবেন তাদের সহি সালামতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান মহানগর কমিটির সভাপতি আলহাজ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একইসাথে সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহেরের সদ্য প্রয়াত মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিনবিস্তারিত পড়ুন
পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত

ধারণা করা হয়েছিল এশিয়া কাপ নিয়ে চলমান জটিলতা ২৭ মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় কেটে যাবে। কিন্তু শনিবার বিসিসিআইয়ের সভা হলেও সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড প্রস্তাবে’ও রাজি নয় ভারত। বিসিসিআইয়ের মিটিং শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক বোর্ড সদস্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, পিসিবিকে শ্রীলংকা,বাংলাদেশ আর আফগানিস্তান জানিয়েছে পাকিস্তানে খেলতে তাদের কোনো আপত্তি নেই;বিস্তারিত পড়ুন
জাতীয় ঐক্যের ডাক দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঐতিহাসিক দ্বিতীয় দফার নির্বাচনে বিজয়ী হয়ে সোমবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। গত ১৪ মে দেশটিতে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান পেয়েছিলেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৫ দশমিক শূন্য শতাংশ ভোট। কোনো পক্ষই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। দেশটিতে গত একশ বছরের ইতিহাসে রোববার প্রথমবারের মতো দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জয়ের মধ্যবিস্তারিত পড়ুন
তুরস্কের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্বাচনে জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে আপনার পুনঃনির্বাচন আপনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে। রিসেপ তাইয়েপ এরদোগানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতেবিস্তারিত পড়ুন
শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা দরকার সবই করব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই। আমরা অস্ত্র প্রতিযোগিতা চাই না। কারণ নারী, শিশু ও প্রতিটি পরিবার এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাই তাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে নয়। বাংলাদেশ সর্বদা শান্তিতে বিশ্বাস করে এবং শান্তি প্রতিষ্ঠার জন্যবিস্তারিত পড়ুন
তারা কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ বসে, তারপর ভাঙচুর করে: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিএনপির নতুন কর্মসূচির সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কর্মসূচি গতানুগতিক কর্মসূচি। তারা কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ বসে, তার পর আবার কিছুক্ষণ ভাঙচুর করে, আবার কিছুক্ষণ গাড়ি-ঘোড়া পোড়ায়। এখন হয়তো বসার বা হাঁটার কর্মসূচি দেবে কিংবা দৌড়ানোর কর্মসূচি দেবে। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মার্কিন ভিসানীতি সরকারকে প্রশ্নবিদ্ধ করে কিনা—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা ভালো প্রশ্ন। মার্কিন এই ভিসানীতিবিস্তারিত পড়ুন
তারেক-জোবাইদার মামলায় সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিন ব্যাংক কর্মকর্তা। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য দিয়েছেন— আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেডের কারওয়ানবাজার শাখার তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রধান কার্যালয়) এসএম মুসা করিম, কারওয়ানবাজার শাখার তৎকালীন সিনিয়র অফিসার (বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, প্রধান কার্যালয়) ওবাইদুর রশিদ খান ওবিস্তারিত পড়ুন
‘ভিসানীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে’ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে। একই সঙ্গে নির্বাচন বানচালে বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার দুপুরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার ও বক্তব্যেরবিস্তারিত পড়ুন
নতুন নিষেধাজ্ঞায় আ.লীগ সরকার বেকায়দায় পড়েছে: আন্দালিব পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, মার্কিন নতুন ভিসা আইন প্রমাণ করে, তারা বর্তমান সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করে না৷ শুক্রবার ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন৷ এবারের আলোচনার বিষয় ছিল, নির্বাচন ও ভিসা নিষেধাজ্ঞা৷ সেখানে পার্থ বলেন, ভিসা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের নতুন নিষেধাজ্ঞায় বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ সরকার৷ তিনি বলেন, নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে নির্বাচন সুষ্ঠুবিস্তারিত পড়ুন
ড. ফিলিপ কোটলার এর নতুন বইয়ে ‘বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি’

ড. ফিলিপ কোটলার তার নতুন বই ‘এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং’-এর বাংলাদেশ এডিশন এ ‘বসুন্ধরা টিস্যু’ ব্র্যান্ড নিয়ে কেইস স্টাডি করেছেন। কেইস স্টাডিটি মূলত ব্র্যান্ডটির সামাজিক উন্নয়ন এর প্রচেষ্টায় বিভিন্ন মার্কেটিং কর্মকান্ড ও এর উন্নতমানের পণ্য সম্পর্কিত তথ্য নিয়ে। বসুন্ধরা টিস্যু সবসময় পণ্য ও সঠিক তথ্য দিয়ে বাংলাদেশে স্বাস্থ্যিবিধি মেনে চলার প্রবণতাকে উৎসাহিত করে আসছে। বসুন্ধরা টিস্যুর এর এই যাত্রায় যারা সমর্থন এবং সহযোগিতা করে পাশে থেকেছেন তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা।

