Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৮ মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৮টি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে আসা ২০০ থেকে ৩০০ বিএনপি নেতাকর্মী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। ভাঙচুরবিস্তারিত পড়ুন
কেশবপুরে ধান ক্ষেত নষ্ট করে ক্ষতিসাধন!

কেশবপুর রাজনগর বাঁকাবর্শী বিলে এক একর জমির ধান ক্ষেত নষ্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা। এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের মৃত জব্বার আলী সরদারের ২নং রাজনগর বাঁকাবর্শী মৌজায় হাল ১৮৮৬ ও সাবেক ১২৩১ দাগে ১ একর ১২ শতক ধানী জমি রয়েছে। যা পৈত্রিক সূত্রে তাঁর ৫ পূত্র এবং তার ওয়ারেশগণ ভোগ-দখল করে চাঁষাবাদ করে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে তাদের একটি প্রতিপক্ষ উক্ত জমি জবরদখলের পায়তারা করেবিস্তারিত পড়ুন
নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) ভোর রাতে নড়াগাতি থানা পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে র্যাব-৩ টিকাটুলি ঢাকা এর আভিযানিক টিমের সহায়তায় তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মামুন নড়াগাতির দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁ এর ছেলে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের বিরুদ্ধে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলাবিস্তারিত পড়ুন
দেশের ২২তম রাষ্ট্রপতি কে হবেন, খোলাসা হবে রোববার

দেশের ২২তম রাষ্ট্রপতি ভোটের মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন রোববার (১২ ফেব্রুয়ারি)। কিন্তু এখনও মনোনয়ন ফরম নেননি কোনো প্রার্থী। তফসিল অনুযায়ী, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মূলত এদিনই পরিষ্কার হয়ে যাবে কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে শনিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত কোনো দলের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন
পাকা রাস্তায় মাটি, ফের কলারোয়ায় সড়ক দূর্ঘটনা, আহত-৮

রাতভর অবৈধ ট্রক্টরট্রলি ও ট্রলি যোগে মাটি বহন। সেই মাটি পাকা রাস্তায় পড়ে কর্দমক্ত। ফলাফল সকালে সড়ক দূর্ঘটনা। সাতক্ষীরার কলারোয়ায় এমনই কারণে দূর্ঘটনার শিকার হয়েছে ঢাকাগামী সোহাগ পরিবহন। এতে ৭/৮জন আহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার কেরালকাতার ইলিশপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী হেলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.কামরুজ্জামান জানান, ‘রাস্তায় মাটি পড়ে থাকায় ভোর থেকে হালকা কুয়াশার কারণে পাকা রাস্তা কাদা কাদা হয়ে গিয়েছিলো।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় অভিনব প্রতারণায় মোটরসাইকেল চুরি

এবার অভিনব প্রতারণায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে সাতক্ষীরার কলারোয়ায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গয়ড়া বাজার থেকে মোটরসাইকেলটি নিয়ে চম্পট দিয়ে এক যুবক। বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে মোটরসাইকেলের মালিক চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মো.হাসান জানান, ‘ভাড়ায় চালিত মোটরসাইকেলে তার সংসার চলে। এক যুবক বেশ অনেক দিন ধরে অল্প সময়ের জন্য তার টিভিএস কোম্পানির ১৫০ সিসির নীল রংয়ের আরটিআর এ্যাপাসি মোটরসাইকেল (সাতক্ষীরা-ল ১২-১৩৫৯) ভাড়া নিয়ে আবার দিয়ে যায়। গত মঙ্গলবার দুপুরেবিস্তারিত পড়ুন
শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। একে বহুমুখীকরণ করা হয়েছে। জেলায় জেলায় মেডিকেল কলেজের পাশাপাশি উচ্চশিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে একে এগিয়ে নেয়া হচ্ছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘একটা সময় আমি দেখতে পাই, বিজ্ঞান বিষয়ের ওপর আমাদের শিক্ষার্থীদের বেশ অনীহা ছিল। সে জন্যবিস্তারিত পড়ুন
১২ কেজির
এলপি গ্যাসের সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৪৯৮ টাকা, বিক্রি হয় ইচ্ছেমতো

বাজারে এলপি গ্যাসের দাম নিয়ে চলছে নৈরাজ্য। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম সরকারিভাবে ১ হাজার ৪৯৮ টাকা বেঁধে দেয়া হলেও তা শুধু কাগজেই। বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দামে এলপি গ্যাসে বিক্রি করছেন। কোনো কোনো জায়গায় ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার টাকাতেও মিলছে না। এক সিলিন্ডার এলপি গ্যাস কিনতেই প্রতি মাসে ২১৫ কোটি টাকা গচ্চা দিচ্ছেন ভোক্তারা। আর সমন্বিতভাবে এই অর্থ লোপাটে নেতৃত্ব দিচ্ছে উৎপাদনকারী মিল, ডিলার আর খুচরা বিক্রেতারা। বুধবার (৮বিস্তারিত পড়ুন
এইচএসসির ফল: ১১ বোর্ডে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজারবিস্তারিত পড়ুন
৫০ প্রতিষ্ঠানের সবাই ফেল, ১৩৩০টিতে শতভাগ পাস

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে দেশের এক হাজার ৩৩০ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। আর একজনও পাস করেননি এমন প্রতিষ্ঠান রয়েছে ৫০টি। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সময় এই তথ্য দেন দীপু মনি। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ৯ হাজার ১৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।বিস্তারিত পড়ুন

