শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যেতে পারবেন গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। নিম্ন আদালতের রায় স্থগিত করে এ রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে নিম্ন আদালতের রায় কেন চূড়ান্তভাবে বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট। এর আগে, গত ২৯ নভেম্বর জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। গতবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধ করা হচ্ছে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈধ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল। রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফুদ্দিন নাসুসন বিন ইসমাইল বলেন, ‘মালয়েশিয়ায় অনেক অবৈধ কর্মী আছেন। তাদেরকে একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে বৈধ করাবিস্তারিত পড়ুন

করের হার নয়, করদাতার সংখ্যা বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করের হার নয়, করদাতার সংখ্যা বাড়াতে চায় বর্তমান সরকার। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। যার হাওয়া আমাদের দেশেও লেগেছে। এজন্য করহার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়াতে হবে। এতে অর্থনৈতিক চাপ কমবে।’ রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন উদ্বোধন করার পর রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শুধু সাধারণ মানুষ বা ব্যবসায়ী না, প্রধানমন্ত্রীকেও কর দিতে হবে, সংসদ সদস্যদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এক্ষেত্রে একাত্তরে যে গণহত্যা করেছিল দেশটি, তার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। পাকিস্তান যদি ক্ষমা চায়, তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে ওকালতি করার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। শ্রীলংকা সফর শেষে দেশে ফিরে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমেন এসব কথা বলেন। এর আগে শ্রীলংকার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ফাঁকে ৪ ফেব্রুয়ারি দেশটির রাজধানী কলম্বোতে পাকিস্তানেরবিস্তারিত পড়ুন

১০০০ কোটি ছাড়িয়ে পাঠানের আয়: ভক্তের প্রশ্নে যা বললেন শাহরুখ

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করে ভেঙে দিয়েছে ভারতের ৯টি সিনেমার (হিন্দি) রেকর্ড। এই জয়রথ এখনো চলমান। মুক্তির ১১ দিনেও তার ব্যত্যয় ঘটেনি। বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির ১১তম দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ২৩ কোটি রুপি। এ পর্যন্তবিস্তারিত পড়ুন

স্কুল পড়ুয়া দুই বান্ধবীর এক প্রেমিক, অতঃপর…

মুন্সিগঞ্জের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী আদিবা আক্তার ও জেসিকা মাহমুদ ওরফে জেসি নামের দুই বান্ধবী। এক পর্যায়ে আদিবা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় একই এলাকার আরেকটি কলেজের ছাত্র বিজয় রহমান। তাদের সম্পর্ক চলতে থাকে। এ সময় জেসিকা মাহমুদ ওরফে জেসির সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়ান বিজয়। কিন্তু তিনি বিষয়টি আবিদাকে বুঝতে দেননি। পরবর্তীতে গোপনে আবিদাকে বিয়েও করেন বিজয়। বিয়ের খবর জানাজানি হওয়ার পর বিজয় ও জেসির কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট আদিবার মেসেঞ্জারেবিস্তারিত পড়ুন

পড়ুন আরো খবর..

রাজশাহীতে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সংবর্ধনা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার-কে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উত্তরীয় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে গুণীজনদের সংবর্ধিত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ও গানের মাধ্যমে অতিথিবৃন্দকে শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

গান গেয়ে মন জয় করতে চায় সিরাজগঞ্জের মেয়ে চাঁদ সুলতানা সুইটি

ছোট থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ দেখে তার মাও বাবা উৎসাহ দিতেন গান গাওয়ার জন্য। তখন থেকেই তার ধ্যান-জ্ঞান হচ্ছে গান। ফলও মিলেছে। গান গেয়ে ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে সে। আর এ পর্যন্ত প্রায় শতাধিক প্রোগ্রামে গান গেয়ে সব জায়গাতেই প্রশংসিত হয়েছে চাঁদ সুলতানা সুইটি। বলছিলাম সিরাজগঞ্জের মেয়ে চাঁদ সুলতানা সুইটির কথা। চাঁদ সুলতানা সুইটি গান কে শখ হিসাবে নিয়েছেন মগ্ন থেকেছেন গান নিয়েই। গান গেয়ে সফল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গাছে গাছে আমের মুকুলে দুলছে চাষী-ব্যবসায়ীদের স্বপ্ন

সাতক্ষীরার কলারোয়ায় আম গাছে মুকুল শোভা পাচ্ছে। স্থানীভাবে আমের মুকুলকে ‘বোল’ বলে অভিহিত করা হয়। সেই আমের মুকুল তথা বোলে ঘাণ ছড়াচ্ছে মনকাড়া। আমের মুকুলে ছোট পাখি ও মৌমাছির বসার দৃশ্য দেখা মিলেছে গাছে গাছে। শীতের প্রকোপ কমে জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা। সেই বার্তায় আগেভাগেই আমের মুকুলে ছেয়ে গেছে উপজেলার সকল এলাকার আম গাছগুলো। থোকা থোকা মুকুলের শোভায় আম গাছে যেনো মনে হচ্ছে ঘি রংয়ের ফুলের সমারোহ। গাছে গাছে আমেরবিস্তারিত পড়ুন

বেসরকারিভাবেও হজ পালনে খরচ বাড়লো, ৬ লাখ ৭৩ হাজার টাকা

বেসরকারিভাবে হজ পালনে খরচ বাড়লো দেড় লাখ টাকা। এবার বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন। গত বছর বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ পালনে খরচবিস্তারিত পড়ুন