Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় নবীনদের উদ্যোগে প্রবীনদের সুরক্ষায় বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ

নবীনদের উদ্যোগে প্রবীনদের সুরক্ষা”শ্লোগানে সাতক্ষীরায় বৃদ্ধাশ্রমে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আজিজা মান্নান ফাউন্ডেশনের পক্ষে সাতক্ষীরা প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমে কম্বল বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, আজিজা মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তারবিস্তারিত পড়ুন
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ বাড়লো দেড় বছর

বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ বাড়লো আরও দেড় বছর। ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছে তার সুনাম রয়েছে। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন।বিস্তারিত পড়ুন
কারামুক্ত মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

টানা একমাস কারাবন্দি থাকার পর উচ্চ আদালতের জামিনে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৯ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির এই দুই শীর্ষ নেতা মুক্ত হন। কারাগার থেকে বেরিয়ে প্রধান ফটকের বাইরে এসে বিএনপি মহাসচিব বলেন, কারাগারে আটকে রেখে আন্দোলন বন্ধ করে রাখা যাবে না। তিনি বলেন, অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। নইলে এ সরকারকে এরবিস্তারিত পড়ুন
‘খুবই অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় ঢাকা

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় আজ সকালে খুবই অস্বাস্থ্যকর চার শহরের তালিকায় উঠে এসেছে ঢাকার নাম। সোমবার সকালে ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২১৮। সাধারণত এ স্কোর ২০০-এর বেশি হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। ঢাকার সঙ্গে এ তালিকায় আরও তিনটি শহর হলো— ভারতের দিল্লি, চীনের উহান ও পাকিস্তানের করাচি। একিউআই স্কোর ১০০-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআইবিস্তারিত পড়ুন
ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়াচ্ছে জামায়াত-শিবিরের একটি চক্র : ডিবিপ্রধান

ইসলামী ব্যাংক ও দেশের শিল্প গ্রুপ এস আলম গ্রুপকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও সারাদেশে পোস্টার লাগিয়ে গুজব ছড়াচ্ছে জামায়াত-শিবিরের একটি চক্র! তারা দেশ ও বিদেশে বসে ‘ব্যাংকে টাকা নেই, রিজার্ভ নেই, তাই ব্যাংক থেকে আমানত তুলে ফেলা দরকার’ এরকম বিভিন্ন গুজব রটিয়েছে। এই চক্রে ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও কর্মরত কর্মকর্তাও রয়েছে। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বেলা ১২টায় মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনেবিস্তারিত পড়ুন
টার্গেট ১০০ সন্তান: ৬০তম শিশুর জন্মের পর আরও স্ত্রী খুঁজছেন তিনি!

নাম তার সরদার হাজী জান মুহাম্মাদ খান, পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার বাসিন্দা। সম্প্রতি ৬০তম সন্তানের বাবা হয়েছেন তিনি। তবে তার লক্ষ্য ১০০ সন্তানের বাবা হওয়া। লক্ষ্য পূরণে আরও স্ত্রী খুঁজছেন তিনি। জানা গেছে, বর্তমানে জান মুহাম্মাদের ঘরে আছে তিনজন স্ত্রী। এখন চতুর্থ স্ত্রী খুঁজছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জান মুহাম্মাদের স্ত্রীরা এখন পর্যন্ত ৬০ সন্তানের জন্ম দিলেও তাদের মধ্যে ৫৫ জন বেঁচে আছে। তারা সবাই সুস্থ আছে। বাকি পাঁচজন মারা গেছে।বিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ সম্প্রীতির অংশ হিসাবে সীমান্তের বিভিন্ন ইসু নিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে বেনাপোল চেকপোস্টের অদুরে গাতীপাড়া সীমান্তের তেরঘর কামারবাড়ী পোষ্টে অনুষ্ঠিত হয়েছে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে রবিবার সকাল ১১টায় শুরু হয় উচ্চ পর্যায়ের দু’দেশের সীমান্তরক্ষা বাহিনীর সীমান্ত সম্মেলন। সীমান্ত হত্যা বন্ধ, করোনা সুরক্ষা, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধসহ সীমান্তের বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়েবিস্তারিত পড়ুন
জনগণ চাইলে আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না: কালিগঞ্জে কৃষিমন্ত্রী

বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ‘আমরা পেয়েছি শেখ হাসিনার মত একজন সরকার। যার নেতৃত্বে আমরা দেশকে জাদুর ছোয়ায় এগিয়ে নিচ্ছি। বাংলাদেশ সরকার কৃষি ও জনবন্ধন উন্নয়নের সরকার। শেখ হাসিনার আমলে দেশে খাদ্যে সংসম্পন্ন করেছে। আমরা দেশে সার ও ডিজেলের দাম কমিয়ে রেখে কৃষকের উন্নয়ন করেছি। কৃষক পর্যায়ে সার ও বীজ প্রদান করা হচ্ছে। বর্তমানে দেশে ১০ ভাগ ভোজ্য তেল উৎপাদন করাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের মাঝে কম্বল ও মশারী বিতরণ

কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র ও মশারী বিতরণ করা হয়েছে৷ রবিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ৩০ জন ইলেকট্রিক শ্রমিকের মাঝে কম্বল ও মশারী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন৷ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক কাজী মশিউল আলম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুবিস্তারিত পড়ুন
কনকনে শীতেও ইরি-বোরো ধানের চারা রোপণে ব্যস্ত রাজগঞ্জের চাষিরা

চলমান কনকনে শীত উপেক্ষা করে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে ইরি-বোরো ধানের চারা রোপন করতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। এই প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা, কাবু করতে পারেনি চাষিদের। তবে এখনো পুরোদমে ধানের চারা রোপণ শুরু হয়নি। এখনো চাষিরা অনেক জমি ধানের চারা রোপনের জন্য তৈরি করছেন এমনটায় দেখাগেছে। শীতের তীব্রতা কমার অপেক্ষা করছেন চাষিরা। এ বছর আমন ধানের দাম ভালো পাওয়ায় কৃষকদের মাঝে কিছুটা উচ্ছ্বাস দেখা গেছে। এদিকে শীতেরবিস্তারিত পড়ুন

