সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার তিনি নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিস, অন্ত্রের একটি প্রদাহজনক রোগে ভুগছেন। কিন্তু সম্প্রতি তার অবস্থা আরও খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে। ৬৫ বছর বয়সী শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। শুক্রবার টোকিওতে সংবাদ সম্মেলন করে শিনজো আবে বলেন, যদিও আমার দায়িত্বেরবিস্তারিত পড়ুন

নড়াইলে ট্রলি চাপায় একজনের মৃত্যু

নড়াইলের কালিয়ায় মধুমতি ব্যাংকের সিকিউরিটি গার্ড ইনামুল ফকির (৪২) নামে এক ব্যক্তির ট্রলি চাপায় মৃত্যু হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার সকালে কালিয়া থেকে বাইসাইকেল করে নিজ বাড়ি উপজেলার বাবুপুর গ্রামে যাওয়ার পথে উথলি নামক স্থানে বালু বোঝায় ট্রলি চাপা দিলে তিনি মারা যান। মৃত ইমামুল ফকির বাবুপুর গ্রামের জমির ফকিরের ছেলে। কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘাতক ট্রলিটি উদ্ধার করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে।

কেশবপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান

কেশবপুর পৌরসভার ৯নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শুক্রবার বিকালে বালিয়াডাঙ্গা আশ্রয় কেন্দ্র চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। ৯নং বালিয়াডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেকবিস্তারিত পড়ুন

কেশবপুরে সাংবাদিক এস আর সাঈদ-এর জন্মদিন পালিত

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ-এর ৪৯তম জন্মদিন শুক্রবার সকাল ১১ টায় শহরের ক্যাফে-ডে-লাইটে পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারাবিস্তারিত পড়ুন

২৮ আগস্ট, ২০২০

করোনা মোকাবেলায় বহুমূখী জনকল্যানমূলক কার্যক্রমে সেনাবাহিনী

বৃহত্তর যশোর অঞ্চলে করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণসহ বহুমূখী জনকল্যানমূলক কার্যক্রমে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিজেদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের আপামর মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্যবিস্তারিত পড়ুন

এনইউবিটি খুলনাতে অনলাইন শিক্ষা কার্যক্রমের উপর প্রশিক্ষণ কর্মশালা

এনইউবিটি খুলনাতে অনলাইন শিক্ষা কার্যক্রমের উপর ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক তত্বাবধানে দু’দিনব্যাপী সাতক্ষীরা জেলার ৪৫টির অধিক কলেজের ১৫০ জনের অধিক শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার রেজিস্ট্রার, ড. মো: শাহ আলম। এ সময় তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম বিস্তারে পর্যায়ক্রমে খুলনা বিভাগের সকল জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রমবিস্তারিত পড়ুন

একই ছাগলের মালিকানা দাবি দু’ব্যক্তির, অতঃপর ছাগলের ন্যায়বিচারে সবাই হতবাক!

ছাগল কথা বলতে পারে না। তবে মনের ভাব প্রকাশ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাগলেরও আছে। বিষয়টি প্রমাণ একটি ছাগলের আচরণে, যা অবাক করে দিয়েছে বিবাদ মীমাংসায় হাজির সবাইকে। আজব এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের উদয়পুরে। জানা গেছে, সেখানে একটি ছাগলের মালিকানা দাবি করেন দুই ব্যক্তি। পুলিশ ও গ্রামের মাতবররা কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। অবশেষে ছাগলই নিজেই ন্যায়বিচার করে সবাইকে অবাক করে দিয়েছে। ঘটনা ঘটেছে উদয়পুরের বল্লভনগর তহসিলের খেরোদা থানা এলাকায়।বিস্তারিত পড়ুন

লকডাউনে ৯৬ শতাংশ পরিবারের উপার্জন কমেছে: আইসিডিডিআরবি’র গবেষণা

দেশে করোনাভাইরাস মহামারিতে লকডাউনের কারণে ৯৬ শতাংশ পরিবারের উপার্জন কমেছে। আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবির)-এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বুধবার গণমাধ্যমে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে আইসিডিডিআরবি। গবেষণায় বলা হয়েছে, লকডাউনের সময় নিম্ন আয়ের পরিবারগুলো, বিশেষত নারীরা অর্থনৈতিক দুরবস্থা, খাদ্য নিরাপত্তাহীনতা ও পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। এতে তাদের মানসিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়েছে। আইসিডিডিআরবির একটি গবেষকদল এবং অস্ট্রেলিয়া ওয়াল্টার এলিজা হল ইনস্টিটিউট যৌথভাবে বাংলাদেশের গ্রামীণবিস্তারিত পড়ুন

শুরুর আগেই আইপিএলে করোনার থাবা, চেন্নাই’র ১৩ জন আক্রান্ত

সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। তবে আইপিএল শুরুর আগেই চেন্নাই শিবিরে জোর ধাক্কা। টুর্নামেন্টের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের এক পেসার এবং ১২ জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুবাইয়ে করা করোনা টেস্টে ১৩ জনের নমুনার ফল পজিটিভ এসেছে। যার ফলে পুরো চেন্নাই সুপার কিংস দলকে আরও তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুশীলনবিস্তারিত পড়ুন

মেসিকে নেইমারের ফোন, পিএসজিতে চলে আসো বন্ধু!

লিওনেল মেসিকে পিএসজিতে যোগ দিতে ফোনকলে অনুরোধ করেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার। এমন খবর জানিয়েছে স্প্যানিশ একটি গণমাধ্যম। তাদের দাবি, মেসিকে কল করেছেন নেইমার। সেখানে নাকি ক্ষুদে জাদুকরকে পিএসজিতে যোগ দেয়ার অনুরোধ করেছেন নেইমার। এদিকে বাজারে গুঞ্জন, ব্রাজিলিয়ান তারকাকে ম্যানচেস্টার সিটিতে আমন্ত্রণ জানিয়েছেন মেসি। ৬ বারের ব্যালন ডি অর জয়ীর সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছে ম্যানসিটিকে। সেক্ষেত্রে পিএসজিতে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম বলে দাবি করছে গণমাধ্যমগুলো। আর নতুন ঠিকানায়ও নেইমারকেবিস্তারিত পড়ুন