সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একই ছাগলের মালিকানা দাবি দু’ব্যক্তির, অতঃপর ছাগলের ন্যায়বিচারে সবাই হতবাক!

ছাগল কথা বলতে পারে না। তবে মনের ভাব প্রকাশ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাগলেরও আছে। বিষয়টি প্রমাণ একটি ছাগলের আচরণে, যা অবাক করে দিয়েছে বিবাদ মীমাংসায় হাজির সবাইকে।

আজব এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের উদয়পুরে।

জানা গেছে, সেখানে একটি ছাগলের মালিকানা দাবি করেন দুই ব্যক্তি। পুলিশ ও গ্রামের মাতবররা কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। অবশেষে ছাগলই নিজেই ন্যায়বিচার করে সবাইকে অবাক করে দিয়েছে।

ঘটনা ঘটেছে উদয়পুরের বল্লভনগর তহসিলের খেরোদা থানা এলাকায়।

দুই ব্যক্তি ছাগলটির মালিকানা দাবি করলে খেরোদা থানা তাদেরকে ওই ছাগল ও ছাগলের বাচ্চা নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়।
ছাগল ও এর বাচ্চা নিয়ে ওই দুই ব্যক্তি হাজির হওয়ার পর ছাগলটি গিয়ে বাচ্চাদের দুধ পান করায়। ফলে পুরো ঘটনা পানির মতো পরিষ্কার হয়ে যায়।

জানা গেছে, খেরোদা থানার অন্তর্গত ধোলাকোট গ্রামের বাসিন্দা বাবরু রাওয়াতের ছাগল বনে চরতে গিয়ে হারিয়ে যায়। বাবরু রাওয়াত যখন আশেপাশের এলাকায় ছাগল সম্পর্কে খোঁজ নিতে থাকেন, তখন খোঁজ পান এক জায়গায় ছাগলটি রয়েছে।

সেখানকার ওঙ্কারলাল রাওয়াতের বাড়িতে তার ছাগল বাঁধা ছিল। ওঙ্কারলাল জানান, ওই ছাগলটি তার। হাল না ছেড়ে বাবরু গ্রামের মাতবরদের কাছে সাহায্য চান।

কিন্তু তাতে কোনও লাভ না হওয়ায় বিষয়টি খেরোদা থানায় জানান তিনি। পুলিশ বাবরু, ওঙ্কারকে ছাগল নিয়ে থানায় হাজির হতে বলে।

এরপর দুই গ্রামের বাসিন্দারা সেখানে হাজির হয়। পুলিশ প্রথমে উভয়পক্ষকেই বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাতে কেউ রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ছাগলের ওপরই দায়িত্ব দেওয়া হয়। ওঙ্কারের কাছে থাকা ছাগল ও বাবরুর কাছে থাকা ছাগলের বাচ্চাদের দু’পাশে রেখে ছাগলকে মাঝে ছেড়ে দেওয়া হয়।

এরপর দেখা যায়, ছাগলটি গিয়ে বাবরুর নিয়ে যাওয়া বাচ্চাগুলোকে দুধ খাওয়ায়। কিন্তু ওঙ্কারের নিয়ে আসা বাচ্চাগুলোকে মাথা দিয়ে আঘাত করে সরিয়ে দেয়। ছাগলের এই ন্যায়বিচার দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এরপর বাবরুর হাতে ছাগল তুলে দেওয়া হয়।

সূত্র : কলকাতা২৪

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী