সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

শুক্রবার তিনি নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিস, অন্ত্রের একটি প্রদাহজনক রোগে ভুগছেন। কিন্তু সম্প্রতি তার অবস্থা আরও খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে।

৬৫ বছর বয়সী শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী।

শুক্রবার টোকিওতে সংবাদ সম্মেলন করে শিনজো আবে বলেন, যদিও আমার দায়িত্বের মেয়াদ আরও এক বছর রয়ে গেছে। এবং আমার আরও অনেক চ্যালেঞ্জ মোকোবিলা করার কথা। কিন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়ার।

এসময় তিনি জনগণের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন দায়িত্ব পালেন ‘অক্ষম’ হওয়ার কারণে।

শুক্রবার জাপানের জাতীয় সংবাদ সংস্থা এনএইচকে’র বরাত দিয়ে বিবিসি ও সিএনএনের প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে। জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী শিনজো আবের শারীরিক অবস্থা ভালো নয়। মাঝে মধ্যে জ্বর আসছে ও শরীরও দুর্বল হয়ে পড়ছে। ফলে গত কয়েকদিনের মধ্যে দুইবার হাসপাতালেও যেতে হয়েছে তাকে।

তখনই তার পদত্যাগের বিষয়ে গুঞ্জন তৈরি হয়। শুক্রবার সেই গুঞ্জন স্পষ্ট করে এনএইচকে জানায়, প্রধানমন্ত্রী আবের শারীরিক অবস্থা ভালো নয়। যত দিন যাচ্ছে, ততই খারাপ হচ্ছে। ফলে দেশের নেতৃত্বে সমস্যা হচ্ছে বলে তিনি মনে করছেন। তাই দেশের উন্নয়নের স্বার্থে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী