মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় প্রতিপক্ষের আঘাতে গর্ভবর্তী নারী আহত হয়ে হাসপাতালে

যশোরের শার্শার লক্ষনপুর গ্রামে প্রতিবেশীদের সাথে রান্তা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের আঘাতে গর্ভবর্তী এক নারী আহত হয়েছে। আহত হয়েছে তার ভাসুর আবু হাসান (৪০)। আহত দুই জনকেই শার্শা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে আহত গর্ভবর্তী রিতার শরীর দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে বলে তার ভাই অভিযোগ করেছে।

আহত রিতা লক্ষনপুর গ্রামের আশিক রহমানের এর স্ত্রী এবং হাসান একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

রিতার মামা রুবেল হোসেন বলেন, বৃহস্পতিবার তার বোনের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল আমার বোনকে মারধর করে। একপর্যায় ৪ মাস ৮ দিন গর্ভবর্তী রিতার পেটে লাথি মারে সাহাবুদ্দিন। এতে তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের ডাক্তার রিতাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সেের ডাক্তার এ বি এম আক্তার মারুফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তিনি চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, থানায় কেউ অভিযোগ করে নাই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক