Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে সমাহিত হলেন পর্বতারোহী রত্না

নড়াইলে নিজ জন্মভূমিতে সমাহিত হলেন রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা নাহার রত্না। শুক্রবার (৭ আগস্ট) জাতীয় সংসদ ভবন এলাকা সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার মধ্যরাতে তার মরদেহ নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের বাড়িতে এসে পৌছায়। এসময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রেশমা মুক্তিযোদ্ধা আফজালবিস্তারিত পড়ুন
বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তালায় আলোচনা সভা

সাতক্ষীরা তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেছা বেগমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের কার্যলয়ে মহিলা অধিদপ্তরের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল। এসময় দুঃস্থ নারীদের মাঝেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার ঘোনাকে হারিয়ে স্বাগতিকদের জয়

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরার ঘোনা কে হারিয়ে স্বাগতিকরা জয় লাভ করেছে। শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার ঘোনা ফুটবল দল বনাম কেঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ১১মিনিটে কেঁড়াগাছির ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার শরিফ একটি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির ৯ মিনিটে ঘোনার ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার নজরুল ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।বিস্তারিত পড়ুন
শার্শায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০তম জন্মদিনে আলোচনা ও দোয়ানুষ্ঠান

যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়াম কক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছার ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হন বঙ্গমাতা ফজিলাতুননেছা। শনিবার (৮ই আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
কেশবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র জন্মবার্ষিকীতে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্স, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ ৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগোচ্ছে দেশ: এমপি নাসির উদ্দিন

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শের সন্তান শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগোচ্ছে দেশ। দেশের মানুষের সর্বাঙ্গিন মঙ্গল এবং ভাগ্যন্নোয়নের লক্ষ্যে দিন রাত ১৮ ঘন্টা কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর যোগ্য নেতৃত্বে দেশের মানুষের কষ্ট লাঘব হতে শুরু করেছে। বাংলাদেশের নাগরিক হিসাবে জন্ম গ্রহণ করতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। শনিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখবিস্তারিত পড়ুন
৮ আগস্ট, ২০২০
করোনা এবং আম্পান মোকাবেলায় আন্তরিকতার দায়িত্বে যশোর সেনানিবাস

করোনা এবং আম্পান মোকাবেলায় আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের মহান প্রচেষ্টায় যশোর সেনানিবাস। প্রাণঘাতী করোনা এবং আম্পান মোকাবেলায় আন্তরিক মনোভাব দেখিয়ে জনগণকে সচেতন করে অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বৃহত্তর যশোর অঞ্চলের জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ধৈর্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয়বিস্তারিত পড়ুন
লন্ডন প্রবাসী সিলেটের নাগরিক
আম্পান উপদ্রুত সাতক্ষীরার মানুষের জন্য বিনামূল্যে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা

লন্ডন প্রবাসী সিলেটের নাগরিক আম্পান উপদ্রুত সাতক্ষীরার মানুষের জন্য বিনামূল্যে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা করলেন। প্রয়াত বাবা ওয়ারিশ খান ও মা জান্নাতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি মানুষের জন্য কিছু করতে চেয়েছেন সবসময়। এর ধারাবাহিকতায় সিডর, আইলা, আম্পান উপদ্রুত শ্যামনগরের সুন্দরবন উপকুল অঞ্চলে যেখানে কোনরকম সুপেয় পানির আধার নেই, সেই পোড়াকাটলাতে তিনি এই প্রকল্পের বাস্তবায়ন করলেন। শনিবার সকাল থেকে একশ পরিবারে একশ ড্রাম বিনামুল্যে সুপেয় পানি দিয়ে যাত্রা শুরু করলেও অল্প সময়েরবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে সাংবাদিকের চাচার মৃত্যু, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য, জয়যাত্রা টিভির বিশেষ প্রতিনিধি রাজগঞ্জের মোবারকপুর গ্রামের বাসিন্দা রাশেদ আলীর ছোট চাচা মীরআলী (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না—- রাজিউন)। গত ৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। জানা গেছে, সংসার জীবনে তিনি অবিবাহিত অবস্থায় জীবন পার করেছেন। ৮ আগস্ট সকাল ৯ টায় মোবারকপুর জামে মসজিদের সামনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার। মীর আলীর মৃত্যুতে রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলামবিস্তারিত পড়ুন
নড়াইলের সুলতান সংগ্রহশালার ঘাট কবে দেখবে আলোর মুখ?

কবে আলোর মুখ দেখবে সুলতান সংগ্রহশালার ঘাট? এ প্রশ্ন সুলতান ভক্তদের। কারণ, উদ্বোধনেই থমকে আছে সংগ্রহশালার ঘাট নির্মাণের কাজ। এসএম সুলতান সংগ্রহশালার পাশে চিত্রা নদীর পাড়ে ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’ ঘিরে এই ঘাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। তবে কাজ বেশি দুর এগোয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসএম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ তথা দ্বিতলা নৌকাটি চিত্রা নদীর পাড়ে যথাযথ ভাবে সংরক্ষণসহ পর্যটক আকর্ষণীয় করতে ২০১৮ সালের জুনে দৃষ্টিনন্দন ‘সুলতান ঘাট’ নির্মাণের কাজ শুরু হয়। কয়েকটিবিস্তারিত পড়ুন

