বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮ আগস্ট, ২০২০

করোনা এবং আম্পান মোকাবেলায় আন্তরিকতার দায়িত্বে যশোর সেনানিবাস

করোনা এবং আম্পান মোকাবেলায় আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের মহান প্রচেষ্টায় যশোর সেনানিবাস।

প্রাণঘাতী করোনা এবং আম্পান মোকাবেলায় আন্তরিক মনোভাব দেখিয়ে জনগণকে সচেতন করে অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা।

যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বৃহত্তর যশোর অঞ্চলের জনগণকে সচেতন করার উদ্দেশ্যে ধৈর্য, সহনশীলতা ও সৎ সাহসের পরিচয় দিয়ে জনগণের পাশে থেকে কাঁধে করে খাদ্য সহায়তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে সেনা সদস্যরা।
পাশাপাশি বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে লকডাউন কার্যকর ও চিকিৎসা কার্যক্রমে সহায়তা করে আসছে সেনাবাহিনী। এছাড়াও সরকারী সকল নির্দেশনা বাস্তবায়ন, গণপরিবহন মনিটারিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করার পাশাপাশি জনস্বার্থে সকল কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে, আম্পান মোকাবেলায় উপকূলবর্তী সাতক্ষীরার শ্যামনগর এবং খুলনার কয়রায় দ্রুত বেড়িবাঁধ মেরামতের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি অসহায় মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং ঘর-বাড়ী মেরামতসহ নানামূখী জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। মহামারী এই করোনায় প্রথম সারির যোদ্ধা হিসেবে সেবা ও ত্যাগের মহিমা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের উপর অর্পিত এই দায়িত্ব পালন করে যাবে প্রতিটি সেনাসদস্য।
ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ