সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে বৃহস্পতিবার সকালে ভীমরুলের কামড়ে তামিম নামে দুবছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম ওই গ্রামের মাহাব ফকিরের ছেলে। শিশুর চাচা চাঁচুড়ী ইউনিয়নের সাবেক মেম্বর আব্দুর রাজ্জাক ফকির জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তামিম বাড়ির পাশে গেলে ভীমরুলে কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তাকে দুপুরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)বিস্তারিত পড়ুন

চার যুগ পর বাবাকে খুঁজে পেলো মেয়ে

চার যুগ পর বাবাকে খুঁজে পেলো মেয়ে। অন্যের ঘরে হয়েছেন প্রতিপালিত, বড় হয়েছেন, লেখাপড়াও করেছেন। কিন্তু তিনি জানতেনই না ওই ঘরেই তিনি দত্তক হিসাবে পালিত হয়েছেন। এর দীর্ঘ ৪৮ বছর পর তিনি খুঁজে পেলেন নিজের জন্মদাতা পিতাকে। পেলেন পিতৃ পরিচয়। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেংঙ্গা গ্রামে। জানা গেছে, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেংঙ্গা গ্রামের ভগীরথ মধু ১৯৭২ সালে পাশের কোনেরভিটা গ্রামের পরিষ্কার বাড়ৈর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধবিস্তারিত পড়ুন

নড়াইলে গুলিতে নিহত মামলার ৩ আসামি গ্রেফতার

নড়াইলে গুলিতে নিহত ঘটনার মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়াইলের কালিয়ার দেওয়াডাঙ্গা গ্রামের মাসুদ রানা হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছেন জেলা ডিবি পুলিশ এর এস আই মিল্টন কুমার দেবদাস, ও তার সঙ্গীয় ফোর্স। এসআই মিল্টন কুমার দেবদাসজানান, গত ৫ আগস্ট কালিয়ায় নদী থেকে বালু কাটা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয় এবং মাসুদ রানা নামে একজন গুলিতে নিহত হয় ও আহত হয় দশজনের মত। তিনি আরো বলেন, পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধুর মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর,কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বুধবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন কালিগঞ্জের বাজারগ্রামের চাঁদসী ডাক্তার রামপদ সরকারের স্ত্রী গৃহবধু সবিতা সরকার (৪৮)। রাত সাড়ে এগারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক মান্নানকে দল থেকে বহিষ্কার

সাতক্ষীরা শহরতলীর বাঁকাল খেয়াঘাট জেলেপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও চারজনকে পিটিয়ে জখম করার ঘটনায় জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ শেখ ফজলে সামস পরশ এর নির্দেশে গত ৩ আগষ্ট সংগঠণের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হোসেন নিখিল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। চিঠিতে উলে­খ করা হয়েছে “বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠণ। সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়কবিস্তারিত পড়ুন

কেশবপুরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

যশোরের কেশবপুর পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরখালী গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ছবিজান বিবি (৫৫) বুধবার বিকালে বাড়ির পাশে বিল থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি আসার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হন। দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মিনি ফ্লাসিং স্লুইস গেট জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে মৎস্য চাষের জন্য নির্মিত ও পারিবারিক ভাবে ভোগদখলীয় একটি মিনি ফ্লাসিং স্লুইস গেট প্রতিপক্ষ কর্তৃক জবরদখল চেষ্টা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত অধরচন্দ্র মাঝির ছেলে প্রদীপ কান্তি মাঝি এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মৎস্য চাষের সুবিধার্থে ১৯৯৫ সালে পাউবো কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমাদের শরীক অংশের এজমালী তপশীল বর্ণিত জমির সামনে পাউবো’র বেড়িবাঁধের উপর নিজস্ব অর্থায়নে “ভাই ভাইবিস্তারিত পড়ুন

সাহেদকে সাতক্ষীরা কারাগার থেকে রাজধানীর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে

বহুল আলোচিত রিজেন্ট সাহেদ তথা করোনা টেষ্ট জালিয়াতি ও প্রতারণা মামলার প্রধান আসামী মো: সাহেদ করিমকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে রাজধানীর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ অগাস্ট) বেলা পৌনে ১১টার দিকে তাকে পুলিশী নিরাপত্তায় স্থানান্তর কার্যক্রম শুরু করা হয়। বুধবার সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে মো: সাহেদ করিমকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য: এর আগে গতবিস্তারিত পড়ুন

৩০ সেকেন্ডেই করোনা দূর করবে বিটাডিন!

করোনাভাইরাস মহামারির কারণে লন্ডভন্ড পুরো বিশ্ব। বাঁচার উপায় খুঁজতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন গবেষকরা। তবে এখন পর্যন্ত কোনো টিকা আবিষ্কার না হলেও কার্যকর উপায় বের করেছে বিজ্ঞানীরা। এমনই একটি উপাদান বিটাডিন। গবেষকরা দাবি করছে, কোভিড-১৯-এর জন্য দায়ী SARS-CoV-2 ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিটাডিনই যথেষ্ট। সামান্য পরিমাণ বিটাডিনে মাত্র কয়েক সেকেন্ডে করোনাভাইরাসের হাত থেকে নিস্তার মিলতে পারে। ‌’ইনফেকশাস ডিজিজ অ্যান্ড থেরাপি’ জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সামান্য পরিমাণ বিটাডিন সমৃদ্ধ মাউথওয়াশ পানিতে মিশিয়ে গার্গলবিস্তারিত পড়ুন

মেজর সিনহা হত্যা: প্রদীপ, লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মো. লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের কক্সবাজার আদালতে বুধবার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত ৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ ঘটনায় নয় পুলিশ সদস্যসহ ১৭ জনকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।বিস্তারিত পড়ুন