রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩০ সেকেন্ডেই করোনা দূর করবে বিটাডিন!

করোনাভাইরাস মহামারির কারণে লন্ডভন্ড পুরো বিশ্ব। বাঁচার উপায় খুঁজতে ব্যস্ত বিশ্বের বিভিন্ন গবেষকরা। তবে এখন পর্যন্ত কোনো টিকা আবিষ্কার না হলেও কার্যকর উপায় বের করেছে বিজ্ঞানীরা। এমনই একটি উপাদান বিটাডিন।

গবেষকরা দাবি করছে, কোভিড-১৯-এর জন্য দায়ী SARS-CoV-2 ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিটাডিনই যথেষ্ট। সামান্য পরিমাণ বিটাডিনে মাত্র কয়েক সেকেন্ডে করোনাভাইরাসের হাত থেকে নিস্তার মিলতে পারে।

‌’ইনফেকশাস ডিজিজ অ্যান্ড থেরাপি’ জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সামান্য পরিমাণ বিটাডিন সমৃদ্ধ মাউথওয়াশ পানিতে মিশিয়ে গার্গল করতে পারলে, করোনা নিরাময় সম্ভব। সিঙ্গাপুরের ডিউক-এনএসএস মেডিকেল স্কুলের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গবেষণায় উল্লেখ করা হয়, বিটাডিনের মতো অ্যান্টিসেপটিক মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৯৯.৯ শতাংশ করোনভাইরাস ধ্বংস করতে পারে। বিটাডিনের এই পণ্যগুলোর মধ্যে রয়েছে সলিউশন (১০ শতাংশ PVP-I), স্কিন ক্লিনজার (৭.৫ শতাংশ PVP-I), গার্গেল এবং মাউথওয়াশ (১.০ শতাংশ PVP-I) এবং গলার স্প্রে (০.৪৫ শতাংশ PVP-I)।

সিঙ্গাপুরের গবেষকেরা জানিয়েছেন, জীবাণু সংক্রমণের বিরুদ্ধে চিকিৎসায় টপিক্যাল অ্যান্টিসেপটিক পণ্য হিসেবে মূলত বিটাডিন ব্যবহার করা হয়। এর মধ্যে পোভিডোন-আয়োডিন উপাদান রয়েছে। সংক্রমণের ঝুঁকি যাদের মধ্যে প্রবল বিশেষ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করতে বলা হচ্ছে।

যে কারণে বিশ্বের বিভিন্ন হাসপাতালেও এখন এই ওষুধটির ব্যবহার শুরু হয়েছে। বিশেষত চিকিৎসকসহ সামনের সারিতে থাকাদের পিপিই-সহ অন্যান্য প্রতিরোধমূলক চিকিৎসা বিকল্পগুলোর সঙ্গে বিটাডিন অ্যান্টিসেপটিক পণ্যও কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি কমাতে পারে।

তবে বিটাডিন নিয়ে কোভিড নিরাময়ের এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। করোনায় আক্রান্ত হলে, যে কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী