শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে আত্মহত্যা প্ররোচনা, ৪ জনের বিরুদ্ধে মামলা

যশোরে এক গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

গত ৩ আগস্ট মামলাটি দায়ের করেছেন গৃহবধূর ছোট চাচা নুরনবী। মামলার আসামীরা হচ্ছে- যশোর সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া গ্রামের মৃত আহম্মেদ সরদারের দুই ছেলে ইকবাল সরদার ও জাহাঙ্গীর সরদার, ফতেপুর দাইতলার মুরাদের স্ত্রী শাহিনুর ও যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালী গ্রামের রনির স্ত্রী রাজিয়া।
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের মৃত মোসলেম মোড়লের ছেলে নুরনবী এ মামলার এজাহারে বলেছেন- আসামী ইকবাল সরদারের সাথে বড় ভাই প্রবাসী তোফাজ্জেল হোসেনের মেয়ে শারমিন সুলতানার (২৮) ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর শারমিন সুলতানা এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী হয়। ২ বছর ধরে ইকবাল তার সহযোগী আসামীদের ইন্দনে তার স্ত্রী শারমিন সুলতানাকে নির্যাতন শুরু করে। ইকবাল পরকীয়ার কারণে নির্যাতনের এক পর্যায় সহযোগী আসামীরা শারমিন সুলতানাকে মরতে বলে এবং বিবাহ বিচ্ছেদের কথা বলে। গত ১ আগস্ট বিকেলে ইকবাল সরদার তার স্ত্রী শারমিন সুলতানাকে আত্মহত্যা করতে বলে বাড়ি হতে বের হয়। মারা না গেলে সে বাড়িতে ফিরবে না বলে জানায়। শারমিন সুলতানা তার মা রেশমাকে মোবাইল ফোনে মাধ্যমে জানায় ইকবাল ও সহযোগী আসামীরা তাকে মরতে বলেছে। সে আর বাঁচতে চায়না বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে দেয়। ওই দিন রাতে যে কোনো এক সময় শারমিন সুলতানা গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। এ মামলার আসামীরা এখনো পলাতক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা