শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে গুলিতে নিহত মামলার ৩ আসামি গ্রেফতার

নড়াইলে গুলিতে নিহত ঘটনার মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইলের কালিয়ার দেওয়াডাঙ্গা গ্রামের মাসুদ রানা হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছেন জেলা ডিবি পুলিশ এর এস আই মিল্টন কুমার দেবদাস, ও তার সঙ্গীয় ফোর্স।

এসআই মিল্টন কুমার দেবদাসজানান, গত ৫ আগস্ট কালিয়ায় নদী থেকে বালু কাটা নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয় এবং মাসুদ রানা নামে একজন গুলিতে নিহত হয় ও আহত হয় দশজনের মত।
তিনি আরো বলেন, পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপি এম (বার) এর নির্দেশে একদিন পার না হতে তিনজন আসামিকে আটক করি। যার মামলা নং-৪, তাং ০৬/০৮/২০২০ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড।
এই মামলার তদন্তকারী কর্মকতা এস আই (নিঃ) মিলটন কুমার দেব দাস জানান, এই মামলার এজাহার নামীয় প্রধান আসামি ১.মোঃ কাজল মোল্ল্যা (৪৯), ২.মোঃ টনি মোল্লা,উভয় পিং-মৃত মকবুল হোসেন মোল্ল্যা, ৩.সোহান মোল্লা (২৪),পিং-মৃত ফেরদৌস মোল্ল্যা,সর্ব সাং-দেওয়াডাংগা,থানা-কালিয়া, জেলা -নড়াইল কে ইং ০৫/০৮/২০২০ তারিখ অভিযান চালিয়ে কালিয়া ও খুলনা থেকে গ্রেফতার করা হয়। আসামী কাজলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে অভিযান পরিচালনা করে কালিয়া থানার মাধবপাশা গ্রামের সেলিম বিশ্বাসের বসতবাড়ির পেছনের বাগান থেকে আসামির বের করে দেয়া মতে মাসুদ রানা হত্যাকান্ডে ব্যবহৃত কাজলের লাইসেন্সকৃত দোনালা বন্ধুক ৮ রাউন্ড তাজা গুলি সহ উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। আসামী কাজলকে ০৬ আগস্ট তারিখ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত এর বিচারক জাহিদুল আজাদ এর কাছে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান