শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায়। তবে প্রথম দিনই ঢাকা শিক্ষা বোর্ডে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মায়ের মেজর স্ট্রোকের কারণে পরীক্ষা শুরুর সময় কেন্দ্রে পৌঁছতে পারেননি একজন পরীক্ষার্থী। দেড় ঘণ্টা পরে কেন্দ্রে পৌঁছলেও পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি তার। পরে কান্নায় ভেঙে পড়েন তিনি, দীর্ঘসময় অপেক্ষায় থাকার পরেবিস্তারিত পড়ুন

প্রতিবেশীদের দিকে ‘নিবিড় নজর’ রাখি, ‘ত্রিপক্ষীয় বৈঠক’ নিয়ে জয়সওয়াল

কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঢাকার ‘ত্রিপক্ষীয় বৈঠকের’ প্রশ্নে নয়াদিল্লি বলেছে, আশপাশে কী ঘটছে, সেদিকে তাদের ‘নিবিড় নজর’ রয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রতিটি দেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের আলাদা ভিত্তি রয়েছে, কিন্তু ‘পরিবর্তিত প্রেক্ষাপট’ সেই সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ১৯ জুন চীনের কুনমিং শহরে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় জঙ্গিবাদবিরোধী এক অভিযানে আইএস মতাদর্শসম্পন্ন একটি বিদেশি জঙ্গিচক্র ভেঙে দিয়েছে দেশটির পুলিশ। চক্রটির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেলাঙ্গর ও জোহর রাজ্যে ২৪ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন ধাপে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে এসব ব্যক্তি গ্রেপ্তার হন। এই ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় শাহ আলম ও জোহর বাহরু সেশন্স কোর্টেবিস্তারিত পড়ুন

সাবেক সিইসি নূরুল হুদা দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে এ দিন তাকে আদালতে আনা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তাবিস্তারিত পড়ুন

শেখ পরিবারের নামে থাকা ১ হাজার অবকাঠামোর নাম পরিবর্তন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদের নামে থাকা প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। পরিবর্তিত ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক,বিস্তারিত পড়ুন

আউয়ালের স্বীকারোক্তি গুরুতর: মারুফ কামাল খান

‘পতিত ফ্যাসিবাদী হাসিনার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল আদালতে স্বীকার করেছেন যে, ২০২৪ সালে তিনি জাতীয় সংসদের যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেটা ছিল ডামি। এই স্বীকারোক্তিকে ‘গুরুতর’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। মারুফ কামাল খান বলেন—সংসদ নির্বাচনের মাধ্যমেই আমাদের দেশে জাতীয় সংসদ ও সরকার গঠিত হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যেরবিস্তারিত পড়ুন

পবিত্র আশুরা ৬ জুলাই

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই রোববার। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয়বিস্তারিত পড়ুন

ইশরাকের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইনের শাসনে বিশ্বাস করলে, ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়া উচিত। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। আমীর খসরু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আগামী দিনগুলোতে যুগপৎ আন্দোলনের শরিকরা একসঙ্গে এগিয়ে যাবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণারবিস্তারিত পড়ুন

১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে

সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে সরকার। এই সুবিধায় সর্বনিম্ন দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। যদিও এর আগে সর্বনিম্ন ১০০০ এবং ৫০০ নির্ধারণ করেছিল সরকার। পরে তা বাড়িয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়। আগামী ১ জুলাই থেকে এই চালু হবে সরকারের এই ‘বিশেষ সুবিধা’। সে হিসেবে জুলাই মাস শেষে বৃদ্ধি হওয়া বেতন হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা। ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপরবিস্তারিত পড়ুন

ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি, আদালতকে আউয়াল

রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবার (২৬ জুন) এ মামলায় রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। এদিন দুপুর ১২টাবিস্তারিত পড়ুন