Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে বা নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি প্রেস উইং।
সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ–আলোচনার চেয়ে খাওয়াদাওয়া বেশি হচ্ছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে, চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব।’ বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ কথা বলেন সালাহউদ্দিন আহমদ। নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জানতাম ফ্যাসিবাদের পতনবিস্তারিত পড়ুন
শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করাই আইনজীবী ফোরামের উদ্দেশ্য- এ্যাড. আকবর আলী

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনের করা হয়েছে। বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতির ২নং বিল্ডিংয়ের ৪র্থ তলার হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. শেখ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট এর আহবায়ক এ্যাড, মোঃ আকবর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন-সংগঠনের সদস্য সচিব এ্যাডঃ আলহাজ্ব মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্যবিস্তারিত পড়ুন
১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ’, ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ ছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে বলে সরকারের একবিস্তারিত পড়ুন
অপতথ্য মোকাবিলায় কার্যকর উপায় খুঁজতে মেটাকে প্রধান উপদেষ্টার আহ্বান

ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন অপতথ্যের মোকাবিলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি (অপতথ্য) একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের অবশ্যই কার্যকর উপায় খুঁজে বের করতে হবে। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলেরবিস্তারিত পড়ুন
বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। বুধবার (২৫ জুন) বিকাল ৪টার সময় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে সাংবাদিকরা। গত ২১ জুন বিভিন্নবিস্তারিত পড়ুন
তালায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বন্ধু’র বৃক্ষ বিতরণ কর্মসূচি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকাল ৩টায় ভুমিজ ফাউন্ডেশন হলরুমে সংগঠনের তালা উপজেলা টিমের সমন্বয়কারী আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুমিজের নির্বাহী পরিচালক অচিন্ত সাহা, রূপালী এনজিওর পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন যুবকের মাঝেবিস্তারিত পড়ুন
তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বুধবার (২৫ জুন) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় নেটওয়ার্কের সদস্যদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা। সভায় জলবায়ু নেটওয়ার্কিং কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম, নেটওয়ার্কের সদস্য তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলাবিস্তারিত পড়ুন
তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা’র স্মার্ট প্রকল্পের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ করা হয়। তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক শেখ ইয়াকুব আলী।বিস্তারিত পড়ুন
তালায় বিআরডিবির আয়োজনে গাভীপালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিআরডিবি বাস্তবায়নাধীন পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গঠিত পল্লী উন্নয়ন দলের ৪০ জন সুফলভোগীদের তিনদিন গাভীপালন বিষয়ক প্রশিক্ষণ বুধবার, (২৫ জুন ২০২৫) সম্পন্ন হয়েছে। তালা উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্তৃক এ প্রশিক্ষণ পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ পর্যায় বিআরডিবি তালা এর আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার। প্রশিক্ষক ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ,বিস্তারিত পড়ুন

