Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটায় সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল

দেবহাটা প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পর দেবহাটার সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ ছাত্রদলের নবনির্বাচিত ও নবগঠিত কমিটির পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে কলেজ চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন খানবাহাদুর আহসানউল্লাহ কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ইমরান হোসেন, সিনিয়রবিস্তারিত পড়ুন
দেবহাটায় কৃষকদলের বৃক্ষরোপন কর্মসূচি পালন

দেবহাটা প্রতিনিধি: কৃষকদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূটির অংশ হিসেবে দেবহাটায় বৃক্ষরোপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উপজেলার ধোপাডাঙ্গা হতে টাউনশ্রীপুরগামী সড়কে গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দীন লিটন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম (শফি), যুগ্ম-আহবায়ক আবু দাউদ, আব্দুস সালাম, আব্দুল জলিল, সদস্য সচিব রফিকুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু খালেক, পারুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক জান্নান আলী, সখিপুরবিস্তারিত পড়ুন
চিরনিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের শিক্ষক আজিজুর রহমান

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত মাওলানা আজিজুর রহমান আর নেই। সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় ঢাকায় চিকিৎসার উদ্দেশ্য নেওয়ার পথে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুম মাওলানা আজিজুর রহমান ছিলেন কালিগঞ্জের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। জীবদ্দশায় তিনি শুধু একজনবিস্তারিত পড়ুন
তালায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ মৌসুমের রোপা আমন (উফসী জাত) ধান বীজ ও রাসায়নিক সার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ও কৃষকের সাথে মতবিনিময় করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (নিরীক্ষা অধিশাখা) এস.এম আনছারুজ্জামান।বিস্তারিত পড়ুন
মব ভায়োলেন্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু অনেক কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে মব ভায়োলেন্সের একটা বড় সংখ্যার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক সিইসি মবের শিকার হয়েছে, খিলগাঁও একটি মন্দিরে হামলা এসব বিষয়েবিস্তারিত পড়ুন
একনেকে ১৭ প্রকল্প অনুমোদন, বরাদ্দ ৮ হাজার ৯৭৪ কোটি টাকা

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৯৭৪ কোটি টাকা। মঙ্গলবার (২৪ জুন) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩বিস্তারিত পড়ুন
ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ: ইরানে হামলা থেকে বিরত থাকার আশ্বাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (২৪ জুন) তেহরানের কাছাকাছি একটি রাডার স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। এই হামলাকে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু পরবর্তী হামলা থেকে সরে এসেছেন বলে জানানোবিস্তারিত পড়ুন
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : ১ জুলাই থেকে ৫ আগস্ট দেশব্যাপী হবে যেসব অনুষ্ঠান

আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন করবে অন্তর্বর্তী সরকার। উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা, জুলাই ক্যালেন্ডার প্রদান, জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির সূচনা, চলবে ১ আগস্ট পর্যন্ত, জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু। ৫ জুলাই বিভিন্নবিস্তারিত পড়ুন
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন : মির্জা ফখরুল

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ জুন) বেইজিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ কথা জানান। ফখরুল বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনেরবিস্তারিত পড়ুন
দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী বৃহস্পতিবার (২৬ জুন)। পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনে অনুষ্ঠিত এক সভায় বলা হয়, আগামী ১৫বিস্তারিত পড়ুন

