Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অপরাধ যত বড়ই হোক, মব জাস্টিস সমর্থনযোগ্য নয়: রিজভী

কারও অপরাধ যত বড়ই হোক, মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত তিনটি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সময়কার সব নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক, বিচার হবে আইনের মাধ্যমেই, মব জাস্টিসের মাধ্যমে নয়। মব জাস্টিস সমর্থনযোগ্য নয়। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউরবিস্তারিত পড়ুন
টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবী বাংলাদেশকে ছোট করছেন: দুদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং তার আইনজীবী নিজেদের দেশকে ছোট করছেন বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার (২৪ জুন) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছে না উল্লেখ করে আবদুল মোমেন বলেন, ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে তার দেশের একজনের নামে মামলা হলে; আর তাতেই ব্রিটেন সরকার, রাজনীতিবিস্তারিত পড়ুন
দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পুনর্বহাল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০বি ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন
সখিপুরে খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন

জি.এম আবুল হোসাইন: জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব সমূহ মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে টেরে দেস হোমস ফাউন্ডেশন এর সহায়তায় উক্ত ক্রীড়া অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে ১ জুন থেকে ২৪ জুন ২০২৫ পর্যন্ত সখিপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড এ ১২ থেকে ২৪বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা দলের সাথে ইউএনও’র সংলাপ সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলায় নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়নে ২৫ সদস্য “বিশিষ্ট” উপজেলা মানবাধিকার সুরক্ষা দলের সাথে রিইব এর আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৪ জুন বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, রিইব এর উপজেলা সিএসও কমিটির সভাপতি এ্যাড. মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোইয়াব আহমেদ।বিস্তারিত পড়ুন
সাংবাদিক আইয়ুব হোসেন রানার পিতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সাতনদী পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আইয়ুব হোসেন রানার পিতা মো: মকবুল সরদার (৭৩) মঙ্গলবার ভোর ৫টা ১০মিনিটের দিকে আশাশুনির বুধহাটা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন। মঙ্গলবার বাদ জোহর বুধহাটা কওছারিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে মরহুমের আত্মীয় স্বজন, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পানিতে ডু*বে শিশুর মৃ*ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশু কন্যার করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৫) দুপুর ১টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গার বাকসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আছমিন মিতু (৮) ওই গ্রামের আব্দুল হামিদের পুত্র মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলির একমাত্র মেয়ে। সে পার্শ্ববর্তী হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান, দুপুরে মিতু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ বাড়িতে না আসায় স্বজনরা পুকুরে খোঁজবিস্তারিত পড়ুন
কলারোয়া হাজী নাসির উদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১০টায় কলেজের হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ও বিদায়ী ছাত্র-ছাত্রীরা ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন পারভেজকে বরণ করেন। পরে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাগুলো অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, কলারোয়া থানার ওসি তদন্ত) আসলাম খান, কলারোয়া পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা সদর উপজেলা শাখার রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকালে শহরের আলামিন ট্রাস্টের কাযী শামসুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, যশোর অঞ্চল টিম সদস্য মাওলানাবিস্তারিত পড়ুন

