Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে অভিযোগ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের যেকোনো অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, যদি কারোর ভাড়ার বিষয়ে অভিযোগ থাকে তাহলে মালিক বা শ্রমিক পক্ষ অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। বুধবার (৪ জুন) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দেখেছি গতবারেরবিস্তারিত পড়ুন
গুমের একেকটি ঘটনা ভয়াবহ, গা শিউরে ওঠার মতো: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বুধবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। সদস্যদের মধ্যে নূর খান, সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন-উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। প্রতিবেদন জমার পরবিস্তারিত পড়ুন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে গতানুগতিক বাজেট প্রক্রিয়া সংস্কার করারও দাবি জানিয়েছে দলটি। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি। আমীর খসরু বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনোবিস্তারিত পড়ুন
এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: উপ-প্রেস সচিব

এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আজাদ মজুমদার বলেন, মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। যারা এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। ভুল খবর ছাপানোর জন্য সংবাদমাধ্যমগুলোকে পাঠকদের কাছেবিস্তারিত পড়ুন
শেখ মুজিব, তাজউদ্দিনসহ যুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবর ভুয়া: উপদেষ্টা ফারুকী

শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে বলে দাবি করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে বিষয়টিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক এক পোস্টে বিষয়টি জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল, একটা ফেইক নিউজ। নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগরবিস্তারিত পড়ুন
জনতার হাতে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে জনতার হাতে আটক হওয়া বিএসএফ সদস্য গনেশ মূর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানায় বিজিবি। এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জোহরপুর সীমান্তের সাত রশিয়া গ্রামে ছাগলকে ধাওয়া করতে এসে জনতার হাতে আটক হন ভারতের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবলবিস্তারিত পড়ুন
ঢাকায় শিগগিরই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত, শিগগিরই ছোট আকারে তা চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা জানান। করিডরের বিষয়ে গোয়েন লুইস বলেছেন, মানবিক করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। তাহলেই শুধু সহায়তা করতে পারে জাতিসংঘ। ইস্যুটি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থনবিস্তারিত পড়ুন
মুক্তিযোদ্ধা সনদ বাতিলের ভুয়া খবরে বিভ্রান্তি

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদসহ মুজিবনগর সরকারের সব সদস্যের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবরে বিভ্রান্তি তৈরি হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) রাতে এ সংক্রান্ত খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে সরকারের পক্ষ থেকে খবরটি সঠিক নয় বলে জানানো হয়। বুধবার (৪ জুন) সচিবালয়ে বিষয়টি জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। এর আগে মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যসহ অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সংবাদধ্যমের প্রকাশিত খবরেবিস্তারিত পড়ুন
শেখ মুজিবসহ জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয় : ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়। তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। বুধবার (৪ জুন) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ফারুক-ই-আজম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা। উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবেবিস্তারিত পড়ুন
আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সে কে কত পেলেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য শেষ হওয়া আসরে চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্টে এই প্রথম শিরোপা জিতল বিরাট কোহলিরা। গতকাল আহমেদাবাদে শ্বাসরুদ্ধকর ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে আরসিবি। আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন। রান সংগ্রহে শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের তারকা ক্রিকেটার সাই সুদর্শন। তিনি ১৫ ম্যাচে এক সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্যে ৫৪.২১ গড়ে ৭৫৯ রান সংগ্রহ করেন। এই তালিকায় দ্বিতীয় পজিশনেবিস্তারিত পড়ুন

