Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশের ৫২টি রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চায় : খন্দকার মোশাররফ

শুধুমাত্র বিএনপি নয়, দেশের ৫২টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার (০১ জুন) দুপুরে এক আলোচনা সভায় জাপানের নিক্কেই এশিয়া ফোরামে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা প্রস্তাব করেছি যে, নির্বাচন যদি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়, তাহলে তা নির্বাচন কমিশনের জন্যও সুবিধাজনকবিস্তারিত পড়ুন
নিবন্ধন ফিরে পাওয়ায় জামায়াত আমিরের বিবৃতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ের মাধ্যমে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ জামায়াতে ইসলামী পুনরায় দলীয় নিবন্ধন ফিরে পেয়েছে। এ উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১ জুন) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে জামায়াত আমির বলেন, ১ জুন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে বাংলাদেশবিস্তারিত পড়ুন
আদালতের নির্দেশনার কপি হাতে পেলে জামায়াত ও ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এমন মন্তব্য করেন। ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে তারা কোনো পর্যবেক্ষণ পাননি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে সিদ্ধান্ত নেওয়া হবে।বিস্তারিত পড়ুন
মে মাসে ছড়ানো ৩৫১ ভুল তথ্য শনাক্ত

বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার চলতি বছরের মে মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৩৫১টি ভুল তথ্য শনাক্ত করেছে। গত বছরের আগস্টের পর এক মাসে এটিই সর্বোচ্চ ভুল তথ্য শনাক্তের সংখ্যা। আগস্টে শনাক্ত হয়েছিল ৩৮৬টি ভুল তথ্য। রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রিউমর স্ক্যানার। রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে গত মে মাসে প্রকাশিত ফ্যাক্টচেক থেকে গণনাকৃত এ সংখ্যার মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ১৪৩ ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যাবিস্তারিত পড়ুন
জুলাই গণহত্যা: ৫ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই অগাস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হলো। গণহত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরীবিস্তারিত পড়ুন
এ বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১৩৪ পৃষ্ঠার অভিযোগপত্র বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এ সময় তাজুল ইসলাম বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। রোববার (০১ জুন) জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমেবিস্তারিত পড়ুন
কলেজ নয়, সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

অধিভুক্ত নয়, এবার সরাসরি ভর্তির সুযোগ পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৬ জুন থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে। আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন সেগুলো হলো- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই চারটি বিষয়। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিস্তারিত পড়ুন
ঈদের আগে সুখবর পাচ্ছেন পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারী

সারা দেশে ৩ লাখ ৭৭ হাজার ৫৯৭ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য খুশির খবর। আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং সোমবার (২ জুন) এই ভাতার টাকা শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে। এই বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর মধ্যে স্কুলের ২ লাখ ৯০ হাজার ৫৫০ জন এবং কলেজের ৮৭ হাজার ৪৭ জন রয়েছেন। মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন করে ইতোমধ্যেই চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। ২৯বিস্তারিত পড়ুন
কলারোয়ার জালালাবাদ ইউপিতে ১কোটি ৭৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১কোটি ৭৫লাখ ৮২হাজার ৬০ টাকার বাজেট ঘোষণা করেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট ব্যায় করা হবে।জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশানের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস,বিস্তারিত পড়ুন
আবারো দাম কমলো জ্বালানি তেলের

দেশের বাজারে আরও এক দফা কমল জ্বালানি তেলের দাম। যা ১ জুন থেকে কার্যকর হবে। শনিবার নতুন এ মূল্যের গেজেট প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মে মাসে প্রতি লিটারে এক টাকা করে কমানো হয়েছিল। এর আগে মে মাসে জ্বালানি তেলের দামবিস্তারিত পড়ুন

