সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আ.লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি এনসিপির

আওয়ামী লীগ আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে শনিবার সাড়ে ৮টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় যান। এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন,বিস্তারিত পড়ুন

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বৈঠক শেষে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বিফ্রিংয়ে এ কথা বলেন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন তিনি। হঠাৎ পাল্টে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেন মুহাম্মদ ইউনূস। বিএনপির পর শনিবার রাত সাড়ে ৮টারবিস্তারিত পড়ুন

নির্বাচন দেরি হলে স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে: খন্দকার মোশাররফ

নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার আবার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে শনিবার রাতে তার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন, যেকোনো অসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরে বর্তাবে।বিস্তারিত পড়ুন

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, আমরা গণতন্ত্র চাই এবং সাংবিধানিক অধিকার চাই। আর সেজন্যই আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি। আর এটা আমাদের দায়িত্ব। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এমনকিবিস্তারিত পড়ুন

উপদেষ্টা পরিষদের বিবৃতি

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

‘অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’ শনিবার (২৪ মে) উপদেষ্টা পরিষদের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন,বিস্তারিত পড়ুন

প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের ওপর যে অর্পিত দায়িত্ব আছে তা পালন করতে হবে। শনিবার (২৪ মে) একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে পরিকল্পনা উপদেষ্টা বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) তো চলে যাবেন বলেননি। তিনি (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) বলেছেন আমরা যে কাজ করছি, আমাদের সামনে যেবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের কার্যক্রম চলছে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। শনিবার (২৪ মে) দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, গণমাধ্যমকর্মীকে তার নিজস্ব মতামত প্রকাশ বর্জন করতে হবে। গণমাধ্যমে নিজস্ব মতামত প্রকাশ করলে গ্রহণযোগ্যতা পায় না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের দায়িত্বশীলতা প্রতিষ্ঠিত করে, মানুষের মনে আস্থা তৈরি করে। এর মধ্যদিয়ে একটি দেশেরবিস্তারিত পড়ুন

সৌদিতে পবিত্র হজের প্রস্তুতি, পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজার মুসল্লি

আগামী মাসে অনুষ্ঠিতব্য পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পবিত্র নগরী মক্কা ও মদিনায় জমে উঠেছে আধ্যাত্মিক পরিবেশ। সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত মোট ৮ লাখ ২০ হাজার ৬৮৫ হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, ৩৫ হাজার ৪৭৮ জন এসেছেন স্থল সীমান্ত পাড়ি দিয়েবিস্তারিত পড়ুন

একজনের নামে থাকতে পারবে সর্বোচ্চ ১০টি সিম

এখন থেকে একজন গ্রাহক নিজের নামে কয়টি সিম নিবন্ধন করতে পারবেন, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এ সিদ্ধান্তের কথা জানায়। বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে দশে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, সর্বোচ্চ ১০টি ব্যক্তিগত সিম নিবন্ধনের সীমাবিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকার ড. ইউনূসের নেতৃত্বে সফল হবে: ডা. জাহিদ

বিএনপি মনে করে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সফল হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৪ মে) অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার ড. ইউনূসের নেতৃত্বে সফল হবে। মানুষ তাদের পেছনে আছে। কিন্তু, ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টাবিস্তারিত পড়ুন