বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়ার ৮টি ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপি’র ৮টি ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে এক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাতক্ষীর-১ (তালা কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে জালালাবাদ ইউনিয়নসহ তালা কলারোয়ার প্রত্যেকটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষকে সম্মান করতে হবে, তাদের কোন কষ্ট দেয়া যাবে না। জমি দখল ও চাঁদাবাজি করা যাবে না। বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না।
সব মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আগামী নির্বাচনে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে তালা কলারোয়ার অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করারও অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা ও কলারোয়া উপজেলার টিম লিডার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নেতাকর্মীরা।
অধিবেশন শেষে টিম লিডার ৮টি ওয়ার্ডের দলীয় ফরম পূরণকৃত নেতা কর্মীদের উপস্থিতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।
এ দিকে অধিবেশনে উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে তালা কলারোয়া আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে জয়লাভ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন