সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা স্কাউটদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তি

সাতক্ষীরার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিস্টার ম্যানেজমেন্ট কোর্স সমাপ্ত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, সমাজ উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত ১৯-২৩ মে ২০২৫ অনুষ্ঠিত কোর্সে কোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মোঃ সায়েদ বাসিত। কোর্স সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। প্রশিক্ষক হিসেবে আছেন খুলনা জেলা স্কাউটসের এএলটি খানজাহান আলী, সাতক্ষীরা জেলা রোভার এর সাবেক সম্পাদক এস এম আব্দুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির কামিটি: সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আজাদ

সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির কামিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের আল বারাকা চাইনিজ এন্ড রেস্টুরেন্টের কনভেনশন রুমে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক আকবর আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও আলীপুর ইউনিয়নের চেয়রম্যান আলহাজ¦ মো: আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

মিথ্যা হয়রানি বন্ধে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় মিথ্যা হয়রানি বন্ধ ও সুষ্ঠু জীবন যাপনের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এক নবদম্পতি। ওই নবদম্পতি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মোহাম্মদ রেজাউল ইসলামের ছেলে মোঃ আল আমিন সরদার(২২) ও একই এলাকার শাহিন হোসেন সরদারের মেয়ে তাসনিম জাহান(১৯)। ভুক্তভোগী তাসনিম জাহান জানান, গত ১৮ মে ২০২৫ তারিখে স্বেচ্ছায় তার স্বামী আল আমিন সরদারকে ইসলামী শরীয়ত মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী বিয়ে করেছেন। তবে,বিস্তারিত পড়ুন

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ : নাহিদ ইসলাম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। তিনি বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম।’ প্রধান উপদেষ্টা দেশের চলমানবিস্তারিত পড়ুন

সেনানিবাসে আশ্রয় নেয়া সেই ৬২৬ জনের তালিকা প্রকাশ

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয়। আশ্রয় দেয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর। আশ্রয় দেয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবারবিস্তারিত পড়ুন

সেনানিবাসে ৬২৬ জনকে আশ্রয়, ব্যাখ্যা দিলো আইএসপিআর

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয়গ্রহণকারী ৬২৬ জনের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২২ মে) রাতে আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে, সরকারি দপ্তর, থানায় হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতিসহ বিবিধ বিশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ-হাসনাত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন তারা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা যমুনায় উপস্থিত ছিলেন। সূত্র বলছে, এনসিপির এই দুই নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকবিস্তারিত পড়ুন

আফসোস করে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রুপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনটাই ইতিবাচক পথে যাবে না আরকি। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা লেখেন, BAL (বাংলাদেশ আওয়ামী লীগ), North & Delhi (উত্তর এবং দিল্লি) জোটভুক্ত হয়ে যে কুমির ডেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন বরখাস্ত

মামুন হোসেন: ঝাউডাঙ্গার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। দা‌য়িত্ব ও কর্তব্যে অব‌হেলা এবং প‌রিষ‌দের সাম‌নে বাজার বসা‌নোর অ‌ভি‌যো‌গে সাম‌য়িক বরখাস্ত হলেন সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল উদ্দিন। গত ১৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের এক নোটিশে এ আদেশ প্রজ্ঞাপন জারি করা হয়। এঘটনা একমাস পর জানাজানি হওয়ায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের নৌকার মনোনীতবিস্তারিত পড়ুন