মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সরকার সবার সঙ্গে সমান আচরণ করছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি। তিনি বলেন, আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে। দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতেরবিস্তারিত পড়ুন

নির্বাচনের দিনক্ষণ নিয়ে ‘অস্থির’ না হয়ে ‘ধৈর্য’ ধরতে হবে : আমীর খসরু

আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে ‘অস্থির’ না হওয়ার পরামর্শ দিয়ে এ ব্যাপারে সবাইকে ‘সহনশীল’ হতে ও ‘ধৈর্য’ ধারণ করতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, রমজানের আগে জাতীয় নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐকমত্য আছে। কোথাও দ্বিমত আছে বলে আমরা মনে করি না। আর দিনক্ষণ যেটা, সেটা তো নির্বাচন কমিশন (ইসি) ডিক্লেয়ার করবে। সেটা তো আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবোবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পটল ক্ষেতে গাঁজার চাষ: ১০ ফুট লম্বা ৭টি গাঁজা গাছসহ নরসুন্দর আটক

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): কাকড় ও পটলের সঙ্গে একাকার হয়ে থাকা গাঁজার গাছগুলো এড়িয়ে যেতে পারেনি পুলিশের চোখ। শেষ পর্যন্ত ধরা পড়লো চাষি। উদ্ধার হলো সাতটি ১০ ফুট লম্বা গাঁজার গাছ। সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামে গোপনে গাঁজা চাষের অভিযোগে এক নরসুন্দরকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির উঠানসংলগ্ন পটল ক্ষেতের ভেতরে ১০ ফুট লম্বা সাতটি গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অশোক কুমার পরমানিক (৪৯)। তিনিবিস্তারিত পড়ুন

যশোরের মনিরামপুরে প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই!

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের জামতলা দোনার এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ‘নগদ’-এর মনিরামপুর অফিসে টাকা পৌঁছে দিতে যশোর শহরের এক এজেন্ট অফিস থেকে বিপুল নগদ অর্থ নিয়ে যাত্রা শুরু করেছিলেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন যশোরের ওই এজেন্ট অফিসের প্রতিনিধি সাজু। ম্যানেজার ও ড্রাইভারের দাবি, তাদের প্রাইভেটকার জামতলা-দোনার এলাকায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৩ উপজেলার সংযোগ রাস্তা সংস্কারের দাবিতে জনবিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার এল্লারচর থেকে পারুলিয়ার তিন উপজেলার সংযোগ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে কদমখালী-শশাডাঙ্গা এলাকার সাধারণ মানুষ গণবিক্ষোভ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকেল চারটায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কদমখালী গ্রামের প্রাক্তণ শিক্ষক নিরঞ্জন মন্ডল বলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালি, শশাডাঙ্গা ও আশপাশ এলাকার ভুক্তভোগী জনগণ, অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে দেখছি বাগমারী ব্রিজ থেকে শশাডাঙ্গা পর্যন্ত রাস্তাটি বর্তমানে মারাত্মকভাবে ভেঙে গিয়ে খালের দিকে ধসে পড়ছে।বিস্তারিত পড়ুন

শ্যামনগরে জনতার হাতে ধরা পড়লো দুই বনদ*স্যু, উদ্ধার আ*গ্নেয়া*স্ত্র

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে দুই বনদস্যুকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৬ জুন) রাতে এই অভিযান চালানো হয়। আটকের সময় একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) এবং খুলনার কয়রা উপজেলার বৈকারী এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে জড়িত ছিল বলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ত্রিশ মাইলে মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ওভারস্পিড রোধ কল্পে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সচেতনতা বৃদ্ধি ও খেলাপি মোটরযান বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ জুন ‘২৫) বিকালে সাতক্ষীরার নগরঘাটা ত্রিশ মাইল বাজার সংলগ্ন অগ্রগতি রিসোর্ট এর সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ওভারস্পিড গতিতে গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮বিস্তারিত পড়ুন

শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: দুই দোকানিকে জরিমানা

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রির দায়ে দুটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে শ্যামনগর উপজেলা সদরের ‘প্রমিজ সুইটস্’ এবং ‘মিষ্টি মহল অ্যান্ড সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

অবৈধ বিদ্যুৎ সংযোগ, সাতক্ষীরায় ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা শহরে নাজমুল সরণি মিনি মার্কেট এলাকায় দক্ষিণা ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকালে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ও সাইফুল ইসলাম জানান, সবকিছু পরীক্ষা করে দেখা গেছে এ প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩ থেকে ৪ মাস অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান মালিক জান্নাতুল ফেরদৌস কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে মৌসুমি ফল বিনিময় উৎসব

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী ও ব্যতিক্রমধর্মী “ফল বিনিময় উৎসব” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে ঈদ পুনর্মিলনী ও অবিভাবকসহ ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফল বিনিময় করেন শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা বাসা থেকে নিজ উদ্যোগে বিভিন্ন প্রজাতির আম, কাঠাল, জাম, কলা, আনারস, লিচু, ডাব্বল, ছবেদা, আপেল, আঙ্গুর, খেজুর, কমলা, পেয়ারা, আশফল, লটকন, ড্রাগনসহ বিভিন্ন প্রজাতির মৌসুমীবিস্তারিত পড়ুন