Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় টাস্কফোর্সের অভিযান: ৩২ লাখ টাকার কাঠ জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় তিন স-মিলে টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩২ লাখ টাকার কাঠ জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ জুন) বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করা হয় কলারোয়ার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজােরের মেসার্স সুলতান স-মিল, আইসপাড়ার মেসার্স মহসীন আলি স-মিল ও লোহাকুড়ার মেসার্স তুহিন স-মিলে। বন বিভাগের অনুমোদনবিহীন এই তিন স-মিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও বন বিভাগের কর্মকর্তার সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনাবিস্তারিত পড়ুন
গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘ঐক্য বজায় রাখার’ আহবান খালেদা জিয়ার

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘ঐক্য বজায় রাখার’ ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। গুলশানের বাসা ’ফিরোজা’ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় তিনি গুম, খুন ও বিচারভহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার তাগিদ দেন। খালেদা জিয়া বলেন, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুনবিস্তারিত পড়ুন
আঁছ লেগেছে ঈদের: কলারোয়ার টুংটাং আওয়াজ মুখরিত কামার দোকান

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): বছর ঘুরে আসে ঈদুল আযহা তাই দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। আর মাত্র কয়েকদিন বাকী। আগামী ৭ জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমান সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এই ঈদের দিনের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। তাই ঈদ-উল আযহা সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুত করতে টুংটাং আওয়াজে ব্যস্ত সময় পার করছেন কলারোয়া উপজেলার ফজলেপুর, বসন্তপুর, দেয়াড়াসহ বিভিন্ন গ্রামের কামার শিল্পের কারিগররা। কয়লার দগদগেবিস্তারিত পড়ুন
তালার জালালপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাল বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঈদ উপহার ভিজিএফ কর্মসূচীর আওতায় ১০ কেজি করে চাল বিতরণ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। জালালপুর ইউনিয়নের ১০০৪ টি পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়। রবিবার (১ জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ উদ্বোধন করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। এ সময় ট্যাগবিস্তারিত পড়ুন
সীমান্ত রক্ষায় ছাড় দেবে না বিজিবি : ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর

মীর খায়রুল আলম: বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় কাউকে ছাড় দেবে না। সীমান্তের যেকোন পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিজিবি। মাদক, চোরাচালান, পুশইন বন্ধে কাজ করছে বিজিবি। এছাড়া সীমান্তের নিরাপত্তা দিতে বিজিবিকে স্থানীয় জনসাধারণ পূর্বে থেকে সহযোগীতা করে আসছে। আমরা মনে করি আগামীতেও তারা আমাদের পাশে থাকবেন। এছাড়া বর্তমানে ভারত বিভিন্ন এলাকায় পুশইন করছেন। যা সম্পূর্ণ অবৈধ। আমরা চাই যে কোন ইস্যু রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান হোক। কিন্তু তারা তাদের দেশের অবৈধ নাগরিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় “নিবাসীদের সার্বিক মান উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ” শীর্ষক সেমিনার

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় “নিবাসীদের সার্বিক মান উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ” শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল ১০টায় সরকারি শিশু পরিবারের হলরুমে সরকারি শিশু পরিবার বালক সাতক্ষীরার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সরকারি শিশু পরিবার বালক সাতক্ষীরার উপ তত্ত্বাবধায়ক মোছাঃ আয়েশা খাতুন এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন জেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে জেলা প্রাণিসম্পদ দপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ:দা:) ডা. বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীবিস্তারিত পড়ুন
চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধান উপদেষ্টার

বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রোববার ঢাকায় বাংলাদেশ-চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, আজ আমরা একসঙ্গে এ যাত্রা শুরু করছি — আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে বিদ্যমান বিপুল সম্ভাবনা কাজে লাগাতে। টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে শুরু করে ওষুধ, কৃষি প্রক্রিয়াকরণ,বিস্তারিত পড়ুন
জাপান যাবে ১ লাখের মতো কর্মী, বাড়বে বিনিয়োগ: প্রেস সচিব

জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রবাসী কর্মী পাঠানোর পথ প্রশস্ত হবে। রোববার (১ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস ইউং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান। এছাড়া দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেবিস্তারিত পড়ুন
‘মোদি সরকার জাতিকে বিভ্রান্ত করেছে’, শীর্ষ জেনারেলের বক্তব্য ঘিরে উত্তপ্ত নয়াদিল্লির রাজনীতি

যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের বক্তব্যের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লির রাজনীতি। ব্লুমবার্গ ও রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার আসার পর দেশটির বিরোধী নেতারা নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ‘জাতিকে বিভ্রান্ত করার’ অভিযোগ তুলেছে। সেই সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি জোরালো হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান বলেছেন, কৌশলগত ভুলের কারণে পাকিস্তানের সাথে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের প্রথম দিনেই ভারত যুদ্ধবিমান হারিয়েছে।বিস্তারিত পড়ুন

