সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬

জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত। এসময় আরও ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অর্তকিত এ হামলা চালায়। মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের বাইসারান উপত্যকার উপরের চারণভূমিতে গুলির শব্দ শোনা গেছে। এই এলাকায় শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। ধারণা করা হচ্ছে এটি একটিবিস্তারিত পড়ুন

যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান

যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দৃঢ় ঐক্যের ভিত্তিতে সব অশুভ শক্তিকে পরাজিত করে এগিয়ে যেতে হবে আমাদের। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু এমন সব বিভাজন ভুলে গিয়ে আমরা চাই একবিস্তারিত পড়ুন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের (জেসিএমএস) উদ্যোগে “টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার পথ ও প্রস্ততি“ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ২২ এপ্রিল(মঙ্গলবার) বিকেল ৩টায় আয়োজিত এ সেমিনারে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, প্রস্তুতির কৌশল এবং চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা যমুনা টেলিভিশনের নিউজ এডিটর মো. এহসানুল করিম চৌধুরী এবং মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ । জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারেবিস্তারিত পড়ুন

মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না। অনেক হয়েছে। কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’ মঙ্গলবার বিকালে যশোরের সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করতে হবে।বিস্তারিত পড়ুন

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্ববাসীর উদ্দেশে বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায়বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরাবিস্তারিত পড়ুন

জ্যেষ্ঠ ৩ বিচারপতি থেকে প্রধান বিচারপতি, দুই মেয়াদের পর বিরতিতে ফের প্রধানমন্ত্রীর পক্ষে বিএনপি

বিতর্কিত কোনো ব্যক্তি প্রধান বিচারপতি নিয়োগ না হতে পারেন সেজন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ তিনজন বিচারপতির মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছ বিচার ব্যবস্থা সংস্কার কমিশন। বিষয়টিতেবিস্তারিত পড়ুন

এক হাজার শয্যার চীন সরকারের হাসপাতাল হবে নীলফামারীতে

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীতে হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ। তিনি বলেন, ভৌগোলিক ও যোগাযোগের দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল এলাকা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে চীনের অর্থায়নে উপহারের হাসপাতাল নির্মাণে নীলফামারী জেলা সদরের টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। হারুন অর রশিদ বলেন, রংপুরের আশপাশে আমরাবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু : দুদক কমিশনার

দুর্নীতির মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনাসদস্য নেয়া শুরু হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত রয়েছেন। একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনাসদস্য নিতে চায়। প্রতি ৩ বছর পরপর ৭২৫ জন করে সেনাসদস্য নেওয়া হবে, তবে আমরাবিস্তারিত পড়ুন

হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) ফ্যাসিস্ট হাসিনাকে ‘আইন’ ডিগ্রি প্রদান করেছিল। যা আপাতত স্থগিত করা হয়েছে। এএনইউ’র বরাতে অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, ডিগ্রি বাতিলের মতো ঘটনা তাদের সাম্প্রতিক ইতিহাসে ঘটেনি। এমন কোনও নজিরও এখন পর্যন্ত তাদের নেই। তবে বিশ্ববিদ্যালয় বর্তমানে এই ধরনের সিদ্ধান্তের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করছে। পর্যালোচনাবিস্তারিত পড়ুন