মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অল্প কিছু দিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। আমাদের হজযাত্রীরা আগামী ২৯ এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। ধর্ম উপদেষ্টা বলেন, এ বছর সরকারি মাধ্যমে নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর জন্য আমরা সব আনুষ্ঠানিকতাবিস্তারিত পড়ুন

বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা: ড. খলিলুর রহমান

ড. মুহাম্মদ ইউনূস আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে বিমসটেককে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ড. খলিলুর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সমুদ্রপথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সবাই উপকৃত হবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ওবিস্তারিত পড়ুন

গভীর সমুদ্র থেকে ১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযান আটক

গভীর সমুদ্রে টহলকালে ১২৫ জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’ গভীর সমুদ্রে টহলকালে ১২৫ জন নারী ও শিশুসহ অবৈধভাবে ইন্দোনেশিয়াগামী একটি নৌযানকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবে আইএসপিআর।

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন ব্যারিস্টার তুরিন আফরোজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় শুনানিতে তিনি বলেন, ‘আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত।’ মঙ্গলবার দুপুর ১ টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর দুপুর ২ টা ৩৪ মিনিটে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে উত্তরাবিস্তারিত পড়ুন

তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত। এ দিন দুপুর ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর আসামির রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রাবিস্তারিত পড়ুন

পাটকেঘাটায় খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ ওয়ার্কার্স পার্টি নেতার! তীব্র ক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন চোমরখালি বিলের আমতলাডাঙ্গা মোড়ের সরকারি চান্দার খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে ওয়ার্কার্স পার্টি নেতা বাকী বিল্লাহসহ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সেল্টারে থেকে ওয়ার্কার্স পার্টির ক্যাডার বাকী বিল্লাহ হঠাৎ ভোল পাল্টিয়ে বিএনপি সেজে নানা অপকর্ম করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর পাটকেলঘাটা বাজারে ব্যাপক লুটপাট চালায় বাকী বিল্লাহর নেতৃত্বে একটি গ্রুপ। এর থেকে চোমরখালীবিস্তারিত পড়ুন

নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য মো. আকবার হোসেন হত্যা মামলার ৩ নম্বর আসামি মো. জাকারিয়া মোল্যা ওরফে জাকির হোসেন (৫৫) ও ১০ নম্বর সাদ্দাম হোসেন ওরফে মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেনবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন না হলে যেসব ক্ষতির আশঙ্কা ভারতের

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ভারতে পালিয়েছেন হাসিনা। তার বিরুদ্ধে ইতোমধ্যেই শুরু হয়েছে গণহত্যার বিচার। এমন এক ব্যক্তিকে ভারতে আশ্রয় দিয়ে দুদেশে আন্তরিক সম্পর্ক গড়ে উঠা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে দুদেশের পররাষ্ট্র নীতি এক ধরনের জটিল সমীকরণের দিকে এগোচ্ছে। যদিও ব্যাংককে বিমসটেক সম্মলনের সাইডলাইন বৈঠক হয়েছে ড. ইউনূস ও মোদির। বৈঠক হওয়ার পর প্রকাশ্যে সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে বলে মনে করা হলেও বাস্তবে টানাপোড়েন থেকেই যাচ্ছে। এর আগে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠিবিস্তারিত পড়ুন

আরেক ভাই আশঙ্কাজনক

কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন, অপর ২ ভাই আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আরেক ভাই আবুল হোসেন। শনিবার সকাল ৮টার দিকে কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে। আশংকাজনক অবস্থায় আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত ওবিস্তারিত পড়ুন

রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো যাবে কি না সংশয় প্রেস সচিবের

আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাতে পারব কি না। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির (AA) দখল প্রক্রিয়ার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ এপ্রিল) সকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। বার্মিজ জান্তাকে খুশি করতে গিয়ে তথাকথিত ‘মাদার অব হিউম্যানিটি’র চাটুকার ও কূটনীতিকেরা একটি নতুন শব্দ উদ্ভাবন করেন—FDMN বা (Forciblyবিস্তারিত পড়ুন